Showing posts with label টিপস্. Show all posts
Showing posts with label টিপস্. Show all posts

2 Sept 2020

সাবধান ! টাকা হাতাতে দুষ্কৃতীদের নতুন অস্ত্র QR কোড, TeamViewer

Image courtesy: Malwarebytes

দিন কয়েক আগে টেকনোবিটসের ফেসবুক পেজে একটি ভিডিয়ো শেয়ার করেছিলাম । সেখানে একজন তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন যে, কীভাবে এক সাইবার ক্রিমিনাল QR কোডের সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করেছিল । ভিডিয়োটি পোস্ট করার পর অনেক পাঠক মেল করে অনুরোধ করেছেন, সাধারণ মানুষের সচেতনতায় বিষয়টি নিয়ে যেন ব্লগে বিস্তারিত লিখি । পাঠকদের অনুরোধে QR কোড ও রিমোট অ্যাকসেস অ্যাপগুলির সাহায্যে কীভাবে দুষ্কতীরা সাধারণ মানুষের সর্বনাশ করছে, এবার সেই বিষয়ে লিখছি । 

22 Aug 2020

অনলাইন শপিংয়ে প্রতারণার নতুন ফাঁদ, আপনি সাবধান তো ?

Image courtesy: Pixabay

লকডাউনের জেরে গত কয়েক মাসে আমাদের জীবনযাত্রা অনেকটাই পালটে গিয়েছে । ঘরে বসে অফিসের কাজ থেকে অনলাইনে স্কুল, কলেজের ক্লাস করা সহ একাধিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে আমাদের । পোশাকী ভাষায় এই নতুন ধরনের জীবনযাত্রাকে বলা হচ্ছে নব্য স্বাভাবিক (New Normal) । লকডাউনে পাড়ার দোকান থেকে শপিংমল সবই এতদিন বন্ধ ছিল । এখন কিছু কিছু দোকান খুললেও সংক্রমণের ভয়ে অনেকেই সেখানে গিয়ে ভিড়ের মধ্যে শপিং করতে ভরসা পাচ্ছেন না । আর এর জেরে গত কয়েক মাসে অনলাইন শপিংয়ের পরিমাণ অনেকটাই বেড়েছে । আর সেই সুযোগে বেড়েছে সাইবার ক্রাইম । 


2 Aug 2020

এভাবে পাঠানো গোপন whatsapp মেসেজ নিজেই ডিলিট হবে

Image courtesy: pgpnotes

হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার লঞ্চ করবে । ফিচারটি হল সেল্ফ ডেস্ট্রাক্টিং মেসেজ (Self destructing message) বা অটো ডিলিশন অফ মেসেজ (Auto deletion of message) । ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে । অর্থাৎ ফিচারটি নিয়ে হোয়াটসঅ্যাপ এখনও পরীক্ষা চালিয়ে যাচ্ছে । ফিচারটি হোয়াটসঅ্যাপের মেইন ভার্সনে কবে আসবে তা এখনও জানা যায়নি । তা ছাড়া অনেক সময় এমনও হয় যে, বিশেষ কোনও ফিচার বিটা ভার্সনে এলেও পরবর্তীতে সেটা আর মেন ভার্সনে রিলিজ করা হয় না। তবে একটি বিশেষ পদ্ধতিতে আপনি কিন্তু সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেল্ফ ডেস্ট্রাক্টিং মেসেজ পাঠাতে পারবেন ।

21 Jul 2020

টেম্পারড গ্লাস ব্যবহার করেন, কিন্তু এই বিষয়গুলি জানেন কি ?

Image courtesy: Amazon
মোবাইল ফোনে আমরা টেম্পারড গ্লাস ব্যবহার করি । কিন্তু তা কেনার সময় আমাদের দোকানদারের কথায় ভরসা করতে হয় । টেম্পারড গ্লাস সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো না জানার জন্য কেনার সময় যাচাই করতে পারি না কোন গ্লাস কতটা মজবুত বা সেটা আসল, না নকল । টেম্পারড গ্লাসের প্যাকেটের উপর যে প্রোডাক্ট ইনফরমেশন থাকে, তা কতটা কাজের, না কি সেগুলি ক্রেতাদের বোকা বানানোর জন্য সেই নিয়ে আজ আলোচনা করব । 

14 Jul 2020

ফাইল ডিলিট হলেও চিন্তা নেই, উইনডোজ নিয়ে এল রিকভারি অ্যাপ

Image courtesy: Microsoft

ফাইল ডিলিট হয়ে গিয়েছে, রিকভার করতে পারছেন না - এমন সমস্যায় কখনও পড়েনি এমন লোকের সংখ্যা খুব কম । রিসাইক্লিং বিন, এসডি কার্ড কিংবা ইউএসবি ড্রাইভ থেকে অনেক সময় অসাবধনতায় বা টেকনিক্যাল কোনও সমস্যার জন্য অনেক সময় ফাইল ডিলিট হয়ে যায় বা আমরা অসাবধানে ডিলিট করে দিই । তখন আমাদের ইন্টারনেটে খুঁজতে হয় ফ্রিতে (কারণ পেইড অ্যাপগুলির দাম অনেকটাই বেশি) ভালো ফাইল রিকভারি অ্যাপ কী আছে । তবে এবার এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে মাইক্রোসফট ।

28 Jun 2020

এক ক্লিকেই সব কাজ করবে গুগলের নতুন অ্যাপ অ্যাকশন ব্লকস্

Image courtesy: Google play store

গুগল গত মাসে একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে। অ্যাপটির নাম অ্যাকশন ব্লকস্ । এমন অনেক কাজ আমরা প্রতিদিন মোবাইল ফোনের সাহায্যে করি যেগুলোর জন্য নির্দিষ্ট অ্যাপ ওপেন করে তারপর সেই অ্যাপের নির্দেশ ধাপে ধাপে মেনে কাজটি করতে হয় । 

25 Jun 2020

ভারতের এই ইয়ারফোনগুলি যথেষ্ট ভালো, চিনের মতোই সস্তা

Image courtesy: Gonoise

কয়েক দিন আগে আমার এক পরিচিত প্রায় ₹ ২০০০ টাকা দিয়ে শিয়াওমির ব্লুটুথ ইয়ারফোন ‘এয়ারডট’ কিনল । আমি তাকে বললাম, ভারতের একাধিক কোম্পানিও কিন্তু এখন ইয়ারফোন ও হেডফোন তৈরি করছে যেগুলির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আর চিনের প্রোডাক্টের মতো দামেও সস্তা । 

24 Jun 2020

চিনের ফোনের মতোই সস্তা, কিন্তু কোয়ালিটিতে ভালো

Image courtesy : Pixabay

ফোন কেনার সময় আমরা প্রথমে চিনের বিভিন্ন কোম্পানির সস্তার ফোনের কথাই ভাবি । কিন্তু চিনের কোম্পানিগুলি আসলে ফোনটা আমাদের সস্তায় বিক্রি করলেও ফোন থেকে আমাদের পার্সোনাল ডেটা চুরি করে সেগুলি বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে কোটি কোটি টাকা লাভ করে এবং সেই টাকার জোরে ভারতের উপর দাদাগিরি করে । 

21 Jun 2020

চিনের ক্ষতিকর অ্যাপগুলি আনইনস্টল করতে সমস্যা ? জেনে নিন পদ্ধতি

Image courtesy : Pixabay

টেকনোবিটসের ব্লগে এর আগে কিছু ম্যালিশাস অ্যাপ অর্থাৎ ক্ষতিকর অ্যাপ নিয়ে লিখেছিলাম । সেই অ্যাপগুলির অধিকাংশই চিনে তৈরি । সম্প্রতি চিনের বিভিন্ন কোম্পানির তৈরি এমন ৫২টি সন্দেহজনক অ্যাপের তালিকা প্রকাশ করেছে ভারত সরকারের সংস্থা  সাইবার কোঅর্ডিনেশন সেন্টার বা সাইকোর্ড । সেই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় অ্যাপ যেমন, টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, হ্যালো, ক্লাব ফ্যাক্টরি ইত্যাদি । এছাড়া গুগলও সম্প্রতি প্রায় ২০টি ক্ষতিকর অ্যাপের একটি তালিকা প্রকাশ করেছে । সেগুলি তারা ইতিমধ্যে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে । 

15 Jun 2020

সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে তুলবেন হাই কোয়ালিটির ছবি

Image courtesy: Google store

গুগলের পিক্সল ফোনের দাম প্রায় আইফোনের সমান । যদিও আইফোনের ফিচার বা সিকিউরিটি পিক্সলের থেকে অনেকটাই ভালো । কিন্তু একটা বিষয়ে গুগলের পিক্সল ফোন আইফোনকে সমানে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে - সেটা হল তার ক্যামেরা ।  

12 Jun 2020

কম্পিউটার ও স্মার্ট ফোনে কীভাবে সহজেই দেখবেন 3D মুভি

Image courtesy : Pixabay

এখন হলিউডের অধিকাংশ অ্যাকশন মুভির থ্রিডি ভার্সন রিলিজ হয় । তবে থ্রিডি প্রযুক্তি মোটেও নতুন নয় ।  চল্লিশ বছর আগে এদেশে প্রথম থ্রিডি হিন্দি ছবি তৈরি হয়েছিল । কিন্তু সেভাবে জনপ্রিয় হয়নি । তাই পরবর্তী কয়েক দশকে বিষয়টি নিয়ে আর সেভাবে কাজ হয়নি । তবে বছর দশেক আগে অবতার ছবির হাত ধরে হলিউডে ও বাকি বিশ্বে ফের থ্রিডি মুভি জনপ্রিয়তা লাভ করে ।

1 Jun 2020

করোনা থেকে বাঁচতে গুগলের এই টুলটি ফোনে ইনস্টল করতেই হবে


Image courtesy techpp
মাঝে বেশ কিছু দিন ব্লগ লেখা হয়নি । তা নিয়ে টেকনোবিটসের পাঠকরা অনেকেই মেল করে বা ফেসবুকে অনুযোগ করেছেন । কিছু ব্যস্ততার জন্যই লেখা হয়ে ওঠেনি । তবে ঠিক করেছি এখন থেকে ফের নিয়মিত ব্লগ লিখব  । তাতে পাঠকদের সঙ্গে যেমন প্রযুক্তির জগতে নিত্য-নতূন তথ্য শেয়ার করা যাবে, তেমনি তাঁদের সঙ্গে এত বছরের পুরনো সম্পর্কটাও নতুন করে ঝালিয়ে নেওয়া যাবে ।

16 Nov 2018

হোয়াটসঅ্যাপে নিজের পছন্দের স্টিকার তৈরি করুন

এতদিন হোয়াটসঅ্যাপে শুধু ইমোজি ব্যবহার করার সুযোগ ছিল।
Image credit: Pixabay
কিন্তু গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ স্টিকার ফিচার লঞ্চ করেছে। অর্থাৎ এখন থেকে হোয়াটসঅ্যাপের গ্রাহকরা স্টিকারও ব্যবহার করতে পারবেন। টেলিগ্রাম, হাইক ও উইচ্যাট মেসেঞ্জার অ্যাপ অনেক আগেই ইমোজির পাশাপাশি স্টিকার ফিচার লঞ্চ করেছে। এবার হোয়াটসঅ্যাপেও সেই সুযোগ পাবেন গ্রাহকরা। হোয়াটসঅ্যাপের এটাই বৈশিষ্ট। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ, কিন্তু ইনোভেশনের ক্ষেত্রে অর্থাৎ নতুন নতুন ফিচার লঞ্চ করার ক্ষেত্রে এটি বাকি সব অ্যাপের চেয়ে সবসময় পিছিয়ে।

15 Sept 2018

মোবাইলে রাখুন আধার কার্ড

Image Credit: UIDAI

আজকাল বিভিন্ন ক্ষেত্রে আইডি প্রুফ হিসেবে আমাদের আধার কার্ড দেখাতে হয়। বিমানবন্দরে ঢোকার সময় বা ট্রেনের রিজার্ভড কামরায় যাতায়াতে সময় আইডি প্রুফ দেখাতে হয়। এছাড়াও অন্য অনেক ক্ষেত্রেও আইডি প্রুফের প্রয়োজন। আইডি প্রুফ হিসেবে এখন মূলত আধার কার্ড সব জায়গায় ব্যবহৃত হয়। 


22 Aug 2018

অ্যান্ড্রয়েড ফোনে ডলবি সাউন্ড


Image Credit: Pixabay
স্মার্ট ফোন কেনার সময় আমরা যে সমস্ত বিষয়গুলিতে গুরুত্ব দেই, সেগুলির মধ্যে অন্যতম হল ফোনের অডিয়ো কোয়ালিটি। কারণ আজকাল আমরা সবাই ফোনেই গান শুনি বা সিনেমা দেখি। তাই ফোনের অডিয়ো কোয়ালিটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 

24 Jul 2018

জেনে নিন কীভাবে ঠিক করবেন করাপ্ট SD কার্ড

যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁরা প্রায় সবাই তাঁদের ফোনে
Image Credit: Pixabay
একস্ট্রা মেমরি স্পেসের জন্য SD কার্ড ব্যবহার করেন। অ্যাপলের ফোন বা ট্যাবগুলি হল লকড্ ডিভাইস অর্থাৎ সেগুলিতে এক্সটারনাল মেমরি ব্যবহারের কোনও সুযোগ নেই, হয় আপনাকে ফোনের ইন্টারনাল মেমরিতে কিংবা ক্লাউড স্টোরেজে গুরুত্বপূর্ণ ফাইল, ইমেজ ইত্যাদি স্টোর করে রাখতে হবে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা হল সেগুলিতে আপনি SD কার্ডের মাধ্যমে এক্সটারনাল মেমরি স্পেস অ্যাড করতে পারবেন।


কিন্তু SD কার্ড ব্যবহারের ক্ষেত্রে অনেকেই একটা গুরুতর সমস্যায় পড়েন। সেটা হল আগাম কোনও নোটিশ ছাড়াই SD কার্ড করাপ্ট হয়ে যায়, অর্থাৎ কাজ করা বন্ধ করে দেয়। টেকনোবিটসের অনেক পাঠক প্রায়ই আমাকে লেখেন যে, তাঁদের SD কার্ডে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল, কিন্তু কার্ডটি হঠাৎ করাপ্ট হয়ে গিয়েছে, কোনও কাজ করছে না। কার্ডে সেভ করা ফাইলগুলি তাঁরা অ্যাকসেস করতে পারছেন না।

22 Jul 2018

SD কার্ড কেনার আগে এই বিষয়গুলি আপনাকে জানতেই হবে


আমরা অনেকেই SD কার্ড ব্যবহার করি
 কিন্তু তার
Image Credit: Pexels
প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয়গুলি
পুরোপুরি জানি না। কিন্তু SD কার্ড
কেনার আগে সেই বিষয়গুলি জেনে
নেওয়া অত্যন্ত প্রয়োজন। না হলে
পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।


20 Jul 2018

গ্রুপ ক্রিয়েট না করেই হোয়াটসঅ্যাপে গ্রুপ মেসেজ পাঠান

এমন কাউকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না যিনি
Image Credit : Pixabay
হোয়াটস্অ্যাপ ব্যবহার করেন কিন্তু কোনও গ্রুপের সদস্য নন। ব্যক্তিগত ভাবে অনেককে চিনি যাঁদের অনেকেই হোয়াটসঅ্যাপে প্রায় ১০০ রকম গ্রুপের সদস্য। নির্দিষ্ট কোনও মেসেজ যাতে সহজেই নির্দিষ্ট কিছু লোকের কাছে একবারে পাঠানো যায়, সেজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি তৈরি করা হয়। কিন্তু জানেন কি হোয়াটস্অ্যাপ গ্রুপ তৈরি না করেই আপনি সহজেই নির্দিষ্ট কোনও মেসেজ নির্দিষ্ট কিছু লোককে পাঠাতে পারবেন?


26 Jun 2018

কীভাবে আধার কার্ডে ফোন নাম্বার আপডেট করবেন

                                                                                       টেকনোবিটসের গত ব্লগে লিখেছিলাম, 
Photo Credit : Pixabay
আপনার যদি দুটি মোবাইল নম্বর থাকে,
তবে আধার কার্ডে যে নম্বর রয়েছে, সেটি বাদ দিয়ে অন্য ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন। আমরা এখন নানা প্রয়োজনে বিভিন্ন জায়গায় আধার কার্ডের ফটোকপি জমা দেই। ফলে আপনার আধার কার্ডে যে ফোন নম্বর রয়েছে সেটি আর গোপনীয় বা ব্যক্তিগত থাকছে না। 

যদি সেই ফোন নাম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড থাকে, তবে দুষ্কৃতীরা সেই নাম্বারটি ব্যবহার করে সিম সোয়াপ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে নম্বরটি লিঙ্কড রয়েছে, সেটি সাধারণত আধার কার্ডে না দেওয়াই ভালো। 

21 Jun 2018

কয়েকটি ক্লিকেই তৈরি করুন অ্যাপ

টেকনোবিটসের অনেক পাঠক প্রায়ই মেল করে জানতে চান, কীভাবে অ্যাপ তৈরি করবেন। অ্যাপ তৈরি করার জন্য কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন ইত্যাদি ইত্যাদি।

Photo credit: Pixabay


হ্যাঁ, এটা ঘটনা যে, অ্যাপ তৈরি করার অন্যতম শর্ত হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা। শুধু জানলেই হবে না, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সফটওয়্যার প্রোগ্রাম লেখার ক্ষেত্রে বিশেষ দক্ষতাও প্রয়োজন — যাকে বলে ‘কোডিং স্কিল’। তবে টেকনোবিটসের সাধারণ পাঠক যাঁরা রয়েছেন যাঁদের সেই অর্থে কোডিং স্কিল নেই, তাঁদের জানাই যে, একটা বিশেষ পদ্ধতি রয়েছে যার সাহায্যে কোডিং স্কিল ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা সম্ভব।

জনপ্রিয় পোস্ট