Showing posts with label ফিচার. Show all posts
Showing posts with label ফিচার. Show all posts

6 Nov 2020

হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ ৭ দিন পরেও ডিলিট করতে পারবেন

Image courtesy: Pixabay


হোয়াটসঅ্যাপ নিয়ে এল এমন অটো ডিলিট মেসেজ ফিচার । যদি ফিচারটি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিংসে এনাবেল করেন, তবে আপনার তরফে কাউকে পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পর সেই ব্যক্তির চ্যাট হিস্ট্রি থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে । 

10 Aug 2020

ইন্টারনেটে বিনোদ এখন ভাইরাল, চেনেন তাঁকে ?

Image courtesy: Internet memes

বিনোদ (Binod) । একটা সাধারণ নাম । ভারতে এমন নামের মানুষ হয়তো কয়েক লাখ (কোটিও হতে পারে) রয়েছে । শুধু ভারত নয়, নেপাল ও বাংলাদেশেও এই নাম যথেষ্ট প্রচলিত । বলিউডে বিনোদ নামে দুইজন নায়ক ছিলেন । একজন Vinod Khanna (অক্ষয় খান্নার বাবা) ও অন্যজন Vinod Mehra (বাংলায় অবশ্য উচ্চারণ হত বিনোদ খান্না ও বিনোদ মেহরা ) । তাঁরা ছাড়া বিনোদ নামে আর কোনও তেমন বিখ্যাত ব্যক্তি ভারত ও প্রতিবেশী দেশগুলিতে নেই (অন্তত আমার জানা নেই) । কিন্তু কিছুদিন হল বিনোদ নামটি ইন্টারনেটে ভাইরাল । ইতিমধ্যে বিনোদ-এর মিমে ছয়লাপ ইন্টারনেট । কিন্তু প্রশ্ন হল কে এই বিনোদ আর নামটি এভাবে ভাইরাল হলই বা কেন ?

30 Jul 2020

PUBG সম্ভবত ব্যান হবে না, কারণটা জেনে নিন

Image courtesy: pubgwallpaper.net
গত একমাসে চিনের একশোটির বেশি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত । প্রথম দফায় ৫৯টি এবং দ্বিতীয় দফায় ৪৭টি । সব মিলিয়ে ২৭৫টি অ্যাপ না কি ভারত সরকারের সন্দেহের তালিকায় রয়েছে, যেগুলি দফায় দফায় নিষিদ্ধ করা হবে । ইতিমধ্যে TikTok, Helo-র মতো একাধিক জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে । অনেকেই আশঙ্কা করছেন, সম্ভবত চিনের PUBG গেমিং অ্যাপটিকেও ভারতে আগামীতে নিষিদ্ধ করা হবে । কিন্তু সেই সম্ভাবনা খুবই কম । 

28 Jul 2020

চিনের ৪৭টি ক্লোন অ্যাপ নিষিদ্ধ করল ভারত, সত্যিই কি তাই ?

Image courtesy: Oppo

গত মাসে চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার । তারপর ফের আরও ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে । একাধিক পোর্টাল ও সংবাদপত্রে দেখলাম লেখা হয়েছে, এই ৪৭টি অ্যাপের অধিকাংশ না কি আগের ৫৯টি অ্যাপের ক্লোন অ্যাপ । কিন্তু আদতে এই ৪৭টি অ্যাপের অধিকাংশ আগের ৫৯টি অ্যাপের লাইট ভার্সন । একটি অ্যাপের লাইট ভার্সনকে টেকনিক্যালি তার মেন ভার্সনের ক্লোন বলা যায় না । কারণ ক্লোন অ্যাপ বিষয়টা একেবারেই আলাদা । 

21 Jul 2020

টেম্পারড গ্লাস ব্যবহার করেন, কিন্তু এই বিষয়গুলি জানেন কি ?

Image courtesy: Amazon
মোবাইল ফোনে আমরা টেম্পারড গ্লাস ব্যবহার করি । কিন্তু তা কেনার সময় আমাদের দোকানদারের কথায় ভরসা করতে হয় । টেম্পারড গ্লাস সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো না জানার জন্য কেনার সময় যাচাই করতে পারি না কোন গ্লাস কতটা মজবুত বা সেটা আসল, না নকল । টেম্পারড গ্লাসের প্যাকেটের উপর যে প্রোডাক্ট ইনফরমেশন থাকে, তা কতটা কাজের, না কি সেগুলি ক্রেতাদের বোকা বানানোর জন্য সেই নিয়ে আজ আলোচনা করব । 

16 Jul 2020

জিও গ্লাসে থাকছে মিক্সড রিয়েলিটি প্রযুক্তি, কিন্তু সেটা কী

Image courtesy: Pixabay

জিও গ্লাস নিয়ে এল রিলায়েন্স । এই গ্লাসে রয়েছে মিক্সড রিয়েলিটি প্রযুক্তি । এই প্রযুক্তি আসলে কী ? এই প্রযুক্তির ব্যবহার করে এই গ্লাসের সাহায্যে কী কী করা সম্ভব ? বিষয়টি বুঝতে হলে আগে জেনে নেওয়া যাক ডিজিটাল প্রযুক্তিতে রিয়েলিটি কত রকম ।

5 Jul 2020

এই ফোনে কথা বলা যায় না, অথচ প্রতি ৬ মাসে খরচ দেড় লাখ টাকা !

Image courtesy: encrochat.fr

কখনও শুনেছেন এমন এক ফোন যার কোনও ক্যামেরা নেই, মাইক্রোফোন নেই, জিপিএস নেই অথচ সেই ফোন ব্যবহার করার জন্য প্রতি ছয় মাস পরপর আপনাকে ১৫০০ পাউন্ড বা ১ লাখ ৪০ হাজার টাকা খরচ করতে হয় ? অদ্ভুত শোনালেও এটা সত্যি । বিশ্বের বিভিন্ন দেশের অনেকেই এতদিন এই ফোন ব্যবহার করতেন । কিন্তু কেন এত দাম সেই ফোনের আর পুলিশই বা তদন্ত করে কী জানতে পারল, সেই গল্পটা খুবই ইন্টারেস্টিং ।

4 Jul 2020

জিওমিট ভারতের লজ্জা !

Image courtesy: JioMeet


আত্মনির্ভর হওয়া মানে কি কাউকে নকল করা ? কাউকে নকল করে কি বড় হওয়া যায়, না কি ঠিকমতো ব্যবসা করা যায় ? আমরা চিনকে কটাক্ষ করি । শুধু আমরা নই, সারা পৃথিবীই করে । তার অন্যতম দুটো কারণ হল প্রথমত, চিনের পণ্যের কোয়ালিটি খুবই খারাপ । দ্বিতীয়ত, অধিকাংশ পণ্যই (তা সে মোবাইল ফোন হোক বা বাচ্চাদের খেলনা) ইউরোপ বা আমেরিকার বিভিন্ন সামগ্রীর পুরোপুরি নকল । কিন্তু কী বলবেন, যদি দেখেন ভারতেরও কোনও তথাকথিত নামী কোম্পানি একই কাজ করছে ?

30 Jun 2020

চিনের অ্যাপগুলিকে যে পদ্ধতিতে ব্লক করবে ভারত সরকার

Image courtesy: Pixabay

একসঙ্গে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার । অ্যাপগুলি চিনের কোম্পানির তৈরি । বিষয়টি নিয়ে ভারতে শোরগোল পড়ে গেছে । কারণ ওই অ্যাপগুলির মধ্যে টিকটক, হ্যালো, শেয়ারইট সহ একাধিক অ্যাপ ভারতে যথেষ্ট জনপ্রিয় । যে প্রশ্নটা প্রায় সবার তা হল, এই অ্যাপগুলি নিষিদ্ধ করলেও সেগুলিকে ভারত সরকার কোন পদ্ধতিতে ব্লক করবে ?

24 Jun 2020

চিনের ফোনের মতোই সস্তা, কিন্তু কোয়ালিটিতে ভালো

Image courtesy : Pixabay

ফোন কেনার সময় আমরা প্রথমে চিনের বিভিন্ন কোম্পানির সস্তার ফোনের কথাই ভাবি । কিন্তু চিনের কোম্পানিগুলি আসলে ফোনটা আমাদের সস্তায় বিক্রি করলেও ফোন থেকে আমাদের পার্সোনাল ডেটা চুরি করে সেগুলি বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে কোটি কোটি টাকা লাভ করে এবং সেই টাকার জোরে ভারতের উপর দাদাগিরি করে । 

1 Jun 2020

করোনা থেকে বাঁচতে গুগলের এই টুলটি ফোনে ইনস্টল করতেই হবে


Image courtesy techpp
মাঝে বেশ কিছু দিন ব্লগ লেখা হয়নি । তা নিয়ে টেকনোবিটসের পাঠকরা অনেকেই মেল করে বা ফেসবুকে অনুযোগ করেছেন । কিছু ব্যস্ততার জন্যই লেখা হয়ে ওঠেনি । তবে ঠিক করেছি এখন থেকে ফের নিয়মিত ব্লগ লিখব  । তাতে পাঠকদের সঙ্গে যেমন প্রযুক্তির জগতে নিত্য-নতূন তথ্য শেয়ার করা যাবে, তেমনি তাঁদের সঙ্গে এত বছরের পুরনো সম্পর্কটাও নতুন করে ঝালিয়ে নেওয়া যাবে ।

26 Jun 2019

ফোন চুরি করে আর লাভ নেই, ধরে ফেলবে CEIR


Photo by Semen Borisov on Unsplash

ভারতে এখন মোবাইল ফোন সংযোগের সংখ্যা কত ? সংখ্যাটি চমকে দেওয়ার মতো । বর্তমানে আমাদের দেশে ১২০ কোটি অ্যাকটিভ সংযোগ রয়েছে । মনে রাখবেন, আমি কিন্তু মোবাইল ফোনের সংখ্যার কথা বলছি না। আমি বলছি সংযোগের কথা। অর্থাৎ বর্তমানে আমাদের দেশে অ্যাকটিভ সিমের সংখ্যা ১২০ কোটি। সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয়, চিনের পরেই। সুতরাং এর থেকে আন্দাজ করতে পারা সম্ভব আমাদের দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কী হারে বাড়ছে।

3 Apr 2019

ভুয়ো খবর যাচাইয়ে হোয়াটসঅ্যাপের টিপলাইন ফিচার


Image credit: Pixabay 

আমাদের দেশে এখন ভুয়ো খবর ছড়ানোর অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ। গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেক নিউজ বা ভুয়ো খবর ছড়ানোর পরিমাণ ক্রমেই বাড়ছে। গত বছর আমাদের দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছেলেধরার ভুয়ো খবর ছড়িয়েছিল। তার জেরে বেশ কিছু নিরপরাধ মানুষকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে হোয়াটসঅ্যাপ কোম্পানির আধিকারিকদের বৈঠক হয়। সেই বৈঠকে হোয়াটসঅ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল তারা ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে একাধিক ব্যবস্থা নেবে। তারপর হোয়াটসঅ্যাপ ভুয়ো খবর বন্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, টিপলাইন (Tipline)। ভারতে তারা এই পরিষেবা গতকাল চালু করেছে। 

1 Apr 2019

গুগলের নতুন অফলাইন গেম 'কিউট ক্লাউড' খেলেছেন ?


Image Credit: Google 

টেকনোবিটসের পাঠকরা জানেন যে, গুগল ক্রোম ব্রাউজারের একটি অফলাইন গেম রয়েছে যার নাম T-Rex game। T-Rex কথাটির পুরোটা হল Tyrannosaurus Rex। গ্রীক ভাষায় Tyranno শব্দের অর্থ হল Tyrant বা অত্যাচারী। Saurus শব্দের অর্থ সরীসৃপ এবং ল্যাটিনে Rex শব্দের অর্থ রাজা। অর্থাৎ পুরো নামটার অর্থ হল ‘অত্যাচারী সরিসৃপদের রাজা’। Tyrannosaurus Rex  অত্যন্ত হিংস্র প্রজাতির ডাইনোসর ছিল, তাই এই নাম। 

30 Mar 2019

জঙ্গিরা ব্যবহার করে এই বিশেষ মোবাইল সিম, কেন জানেন ?

পুলওয়ামা হামলা । Image courtesy: Business Standard

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমদিবসে রক্তাক্ত হয়েছিল কাশ্মীর। সেই রাজ্যের পুলওয়ামা জেলায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হয়েছিল ৪০ জনেরও বেশি জওয়ান। জখম হয়েছিল বহু। হামলার ঘটনায় পুলিশ ও  গোয়েন্দা সংস্থাগুলির তদন্ত চলছে। এখনও পর্যন্ত তদন্তে যে তথ্য জানা গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য, হামলার সময় নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য জঙ্গিরা ব্যবহার করেছিল ভার্চুয়াল মোবাইল সিম। 

25 Mar 2019

কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড Q


Image Credit: Google

৭ মে থেকে শুরু হবে গুগল কোম্পানির দুইদিনের বাৎসরিক I/O কনফারেন্স। সেখানে লঞ্চ হবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন অ্যান্ড্রয়েড কিউ (Android Q)। এটি অ্যান্ড্রয়েডের ১০ নম্বর ভার্সন। প্রতিবছরের মতো এবারও অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের নাম কী হতে চলেছে, তা গোপন রেখেছে গুগল। যদিও সেটা অবশ্যই কোনও মিষ্টিজাতীয় খাবারের নাম হবে। কারণ অ্যান্ড্রয়েডের নামকরণের সেটাই রীতি। কিন্তু ‘Q’ দিয়ে কী খাবারের নাম হতে পারে? আমেরিকায় অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটিংয়ের দিকে নজর রেখে গুগল সাধারণত অ্যান্ড্রয়েডের নামকরণ করে। অর্থাৎ যে সমস্ত মিষ্টিজাতীয় খাবারগুলি আমেরিকানদের পরিচিত সেই সমস্ত নাম ব্যবহার করা হয়। তাই অ্যান্ড্রয়েডের ৪ নাম্বার ভার্সনের নাম জালেবি (বা জিলিপি) রাখা হয়নি, জেলিবিন রাখা হয়েছিল। কিন্তু সমস্যা হল ‘Q’ অক্ষর দিয়ে শুরু হয়েছে, এমন মিষ্টিজাতীয় খাবার আমেরিকায় সম্ভবত নেই। এই পরিস্থিতিতে গুগল কী করে সেটাই এখন দেখার।

22 Mar 2019

ফায়ারফক্স সেন্ড – ফাইল শেয়ারিং এখন আরও সহজ


Image Credit: Firefox

ফাইল শেয়ার করার জন্য আমরা সাধারণত যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করি যেমন, গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ানড্রাইভ বা হোয়াটস্অ্যাপ – সেগুলির প্রত্যেকটির কিছু না কিছু সমস্যা রয়েছে। 

15 Mar 2019

ব্যবহার করুন cVIGIL অ্য়াপ, নির্বাচন কমিশনের হয়ে নজরদারি চালান

Image Credit: Election Commission of Indai

ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব কোনটি? না, দোল, ইদ, দূর্গাপুজো এসব নয়। উত্তর - লোকসভা ভোট। কারণ একমাত্র এই ‘উৎসব’-এ এদেশের ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম নির্বিশেষে অংশ নেয়। ১৩০ কোটি জনসংখ্যার ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। বিশ্বের এই বৃহত্তম গণতন্ত্রে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভবত বিশ্বের অন্যতম কঠিন কাজ। তাই এবার সেই কাজ সুষ্ঠুভাবে করার জন্য দেশের নির্বাচন কমিশন বিশেষ একটি মোবাইল অ্যাপের সাহায্য নিচ্ছে। অ্যাপটির নাম cVIGIL। 

8 Mar 2019

শিয়াওমির ফোন আর সস্তা নয়


Image Credit: Xiaomi 

চিনের শিয়াওমি ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দাম। তারা বাজারের অন্য কোম্পানিগুলির তুলনায় অনেক সস্তায় লেটেস্ট স্পেসিফিকেশনের ফোন বিক্রি করে। তাই ২০১১ সালে স্মার্ট ফোন বিক্রি শুরুর পর মাত্র ৮ বছরে চিন ও ভারতে এই কোম্পানি এখন এক নম্বরে। অর্থাৎ এই দুই দেশে শিয়াওমির ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়। এছাড়া এশিয়ার আরও অনেক দেশে শিয়াওমি ফোনের বিক্রি যথেষ্ট বেশি। কিন্তু গতকাল কোম্পানির সিইও লেই জান জানিয়েছেন, শিয়াওমি চলতি বছর থেকেই তাদের ফোনের দাম কিছুটা বাড়াবে। ফলে শিয়াওমির ফোন এখন যতটা সস্তায় পাওয়া যায়, আগামীতে ততটা সস্তা আর থাকছে না।

23 Feb 2019

বিশ্বের প্রথম মোবাইল ভাইরাস কিন্তু আমাদের উপকার করেছিল!

২৩ ফেব্রুয়ারি। আজকের দিনটা মোবাইল ফোনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজ থেকে ১৩ বছর আগে ২০০৫ সালের এই দিনে প্রথম মোবাইল ফোন ভাইরাসের খোঁজ মিলেছিল। ভাইরাসটির নাম ছিল ক্যাবির (Cabir)। ২০০৫ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা শুধুমাত্র কম্পিউটার ভাইরাসের কথাই জানতাম। বিভিন্ন কোম্পানি তাই শুধু কম্পিউটারে ভাইরাসের হামলা ঠেকানোর জন্য তখন অ্যান্টিভাইরাস তৈরি করত। ফলে ক্যাবির-এর হামলা ঠেকানোর জন্য তখন কোনও অ্যান্টিভাইরাস ছিল না। 

জনপ্রিয় পোস্ট