2 Jul 2019

ব্যক্তিগত ছবি, ডকুমেন্ট লুকিয়ে রাখুন পার্সোনাল ভল্টে

Image Courtesy : Microsoft
প্রায় ১০ বছর আগেও ক্লাউড স্টোরেজ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা ছিল না। কিন্তু এখন কম্পিউটার বা মোবাইল ফোন যারা ব্যবহার করেন, তাদের অনেকেই ক্লাউড স্টোরেজের সঙ্গে পরিচিত। ক্লাউড স্টোরেজের ব্যবহার বাড়তে থাকায় এখন অনেক কোম্পানিই এই ব্যাবসায় নেমেছে। শুধু তাই নয়, ব্যাবসা বাড়াতে অনেক কোম্পানিই তাদের ক্লাউড স্টোরেজে নিয়মিত নতুন নতুন ফিচার অ্যাড করছে।

28 Jun 2019

এবার ফোনের স্ক্রিনের নীচে থাকবে ক্যামেরা

Photo courtesy: Pixabay
বেজেল এবং নচ ডিসপ্লের যুগ সম্ভবত এবার শেষ হতে চলেছে। টেকনোবিটসের ব্লগে এর আগে একাধিকবার স্মার্টফোনের বেজেল এবং নচ নিয়ে আলোচনা করেছিলাম। আমার এই লেখার মধ্যে আগের সেই সমস্ত লেখার লিঙ্কও দিয়েছি। ফোনের বেজেল এবং নচ নিয়ে যাঁদের ধারণা স্পষ্ট নয়, তাঁরা সেই সমস্ত লিঙ্ক ক্লিক করে আমার আগের লেখাগুলি পড়ে নিতে পারবেন। এবার বলি, কেন ফোনের নচ ও বেজেলের যুগ শেষ হতে চলেছে।

26 Jun 2019

ফোন চুরি করে আর লাভ নেই, ধরে ফেলবে CEIR


Photo by Semen Borisov on Unsplash

ভারতে এখন মোবাইল ফোন সংযোগের সংখ্যা কত ? সংখ্যাটি চমকে দেওয়ার মতো । বর্তমানে আমাদের দেশে ১২০ কোটি অ্যাকটিভ সংযোগ রয়েছে । মনে রাখবেন, আমি কিন্তু মোবাইল ফোনের সংখ্যার কথা বলছি না। আমি বলছি সংযোগের কথা। অর্থাৎ বর্তমানে আমাদের দেশে অ্যাকটিভ সিমের সংখ্যা ১২০ কোটি। সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয়, চিনের পরেই। সুতরাং এর থেকে আন্দাজ করতে পারা সম্ভব আমাদের দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কী হারে বাড়ছে।

5 Apr 2019

অ্যান্ড্রয়েড ফোনে ফায়ারফক্সের নতুন পাসওয়ার্ড ম্যানেজার


Image Credit:  
আপনি যদি নেটিজেন হন, অর্থাৎ ডেস্কটপ কম্পিউটার বা স্মার্ট ফোনে নিয়মিত ইন্টারনেট সার্ফ করেন, তবে অবশ্যই আপনার একাধিক অনলাইন অ্যাকাউন্ট রয়েছে। কমপক্ষে দুটো অ্যাকাউন্ট তো অবশ্যই রয়েছে – জিমেল এবং ফেসবুক। ওই দুটো অ্যাকাউন্ট এখন কার্যত আমাদের অনলাইন আইডেন্টিটি। এছাড়া রয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। শপিং করতে ভালোবাসেন? তাহলে ফ্লিপকার্ট বা আমাজনে আপনার অ্যাকাউন্ট থাকবেই। অনলাইনে টাকা লেনদেন করেন, গ্যাস, ইলেক্ট্রিসিটির বিল মেটান? তাহলে পেটিএম ও নেটব্যাঙ্কিং অ্যাকাউন্টও নিশ্চয় আপনার রয়েছে।

3 Apr 2019

ভুয়ো খবর যাচাইয়ে হোয়াটসঅ্যাপের টিপলাইন ফিচার


Image credit: Pixabay 

আমাদের দেশে এখন ভুয়ো খবর ছড়ানোর অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ। গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেক নিউজ বা ভুয়ো খবর ছড়ানোর পরিমাণ ক্রমেই বাড়ছে। গত বছর আমাদের দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছেলেধরার ভুয়ো খবর ছড়িয়েছিল। তার জেরে বেশ কিছু নিরপরাধ মানুষকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে হোয়াটসঅ্যাপ কোম্পানির আধিকারিকদের বৈঠক হয়। সেই বৈঠকে হোয়াটসঅ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল তারা ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে একাধিক ব্যবস্থা নেবে। তারপর হোয়াটসঅ্যাপ ভুয়ো খবর বন্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, টিপলাইন (Tipline)। ভারতে তারা এই পরিষেবা গতকাল চালু করেছে। 

জনপ্রিয় পোস্ট