26 Aug 2020

ঘরের মধ্যে বাঘ ! গুগলের নতুন ফিচার ট্রাই করেছেন ?

Image courtesy: Cnet

আপনি বাড়িতে সোফায় বসে টিভি দেখছেন, কিংবা বিছানায় শুয়ে আছেন । এমন সময় যদি হঠাৎ দেখেন যে সোফার সামনে বা বিছানার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে একটি আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার, কিংবা প্রমাণ মাপের ডাইনোসর ? শুধু যে দাঁড়িয়ে রয়েছে তাই নয়, মাঝেমধ্যে লেজ নাড়ছে কিংবা গম্ভীর গলায় হুংকার ছাড়ছে ! আপনি যতই সাহসী হোন না কেন, নিজের ঘরের ভিতর হঠাৎ এমন দৃশ্য দেখলে পিলে চমকানো বা বুক ধড়ফড় করা মোটেই অস্বাভাবিক নয় ।  

22 Aug 2020

অনলাইন শপিংয়ে প্রতারণার নতুন ফাঁদ, আপনি সাবধান তো ?

Image courtesy: Pixabay

লকডাউনের জেরে গত কয়েক মাসে আমাদের জীবনযাত্রা অনেকটাই পালটে গিয়েছে । ঘরে বসে অফিসের কাজ থেকে অনলাইনে স্কুল, কলেজের ক্লাস করা সহ একাধিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে আমাদের । পোশাকী ভাষায় এই নতুন ধরনের জীবনযাত্রাকে বলা হচ্ছে নব্য স্বাভাবিক (New Normal) । লকডাউনে পাড়ার দোকান থেকে শপিংমল সবই এতদিন বন্ধ ছিল । এখন কিছু কিছু দোকান খুললেও সংক্রমণের ভয়ে অনেকেই সেখানে গিয়ে ভিড়ের মধ্যে শপিং করতে ভরসা পাচ্ছেন না । আর এর জেরে গত কয়েক মাসে অনলাইন শপিংয়ের পরিমাণ অনেকটাই বেড়েছে । আর সেই সুযোগে বেড়েছে সাইবার ক্রাইম । 


10 Aug 2020

ইন্টারনেটে বিনোদ এখন ভাইরাল, চেনেন তাঁকে ?

Image courtesy: Internet memes

বিনোদ (Binod) । একটা সাধারণ নাম । ভারতে এমন নামের মানুষ হয়তো কয়েক লাখ (কোটিও হতে পারে) রয়েছে । শুধু ভারত নয়, নেপাল ও বাংলাদেশেও এই নাম যথেষ্ট প্রচলিত । বলিউডে বিনোদ নামে দুইজন নায়ক ছিলেন । একজন Vinod Khanna (অক্ষয় খান্নার বাবা) ও অন্যজন Vinod Mehra (বাংলায় অবশ্য উচ্চারণ হত বিনোদ খান্না ও বিনোদ মেহরা ) । তাঁরা ছাড়া বিনোদ নামে আর কোনও তেমন বিখ্যাত ব্যক্তি ভারত ও প্রতিবেশী দেশগুলিতে নেই (অন্তত আমার জানা নেই) । কিন্তু কিছুদিন হল বিনোদ নামটি ইন্টারনেটে ভাইরাল । ইতিমধ্যে বিনোদ-এর মিমে ছয়লাপ ইন্টারনেট । কিন্তু প্রশ্ন হল কে এই বিনোদ আর নামটি এভাবে ভাইরাল হলই বা কেন ?

8 Aug 2020

আপনার শিয়াওমি ফোনে কি মিলবে Android 11 ও MIUI 12 আপডেট ?

Image courtesy: Android central

সেপ্টেম্বরে গুগল রিলিজ করবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Android 11 । এদিকে শিয়াওমি কোম্পানি তাদের নতুন ইউজার ইন্টারফেস (স্কিন) MIUI 12 লঞ্চ করেছে জুলাই মাসে । Redmi, POCO এবং Mi সিরিজের একাধিক ফোনে পাওয়া যাচ্ছে এই আপডেট । প্রথম দফায় জুলাই মাসে শিয়াওমি তাদের একাধিক মডেলের ফোনে এই আপডেট রিলিজ করেছিল । দ্বিতীয় দফায় শিয়াওমি তাদের আরও কয়েকটি মডেলের জন্য MIUI 12 আপডেট রিলিজ করেছে । 

6 Aug 2020

হোয়াটসঅ্যাপে আর ভুয়ো খবর নয়, এল নতুন ফিচার Search the web

Image courtesy: Pixabay

আমরা সারাদিনে মোবাইল ফোনে যত খবর পড়ি এবং ফরওয়ার্ড করি তারমধ্যে অনেক খবরই ভুয়ো (Fake news) । বছরখানেক আগে হোয়াটসঅ্যাপে দেশজুড়ে ছেলেধরার ভুয়ো খবর ছড়িয়েছিল । তার জেরে ছেলেধরা সন্দেহে অনেক নিরীহ মানুষকে খুন করা হয় । সম্প্রতি করোনা ভাইরাস নিয়েও অনেক ভুয়ো খবর ছড়িয়েছে হোয়াটসঅ্যাপে । তাই ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে হোয়াটস্অ্যাপ নিয়ে এসেছে সার্চ দ্য ওয়েব (Search the web) নামে একটি নতুন ফিচার । 

জনপ্রিয় পোস্ট