5 Jan 2019

ফেসবুক মেসেঞ্জারের ডার্ক মোডে কী সুবিধা মিলবে?


Image Credit: Pixabay
ফেসবুক মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড ফিচার লঞ্চ হবে কিছুদিনের মধ্যেই। লঞ্চের নির্দিষ্ট তারিখ এখনও ফেসবুক জানায়নি। ফেসবুক কোম্পানি এখন তাদের মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড ফিচারটি টেস্ট করছে। ফিচারটি একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার অ্যাপের অ্যান্ড্রয়েড, iOS এবং ওয়েব ভার্সনে লঞ্চ করা হবে। অর্থাৎ ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোনে যেমন ব্যবহার করা যাবে, তেমনি কম্পিউটারেও মেসেজিং অ্যাপটির এই নতুন ফিচারটি ব্যবহার করা সম্ভব হবে। 

2 Jan 2019

নতুন বছরে অ্যান্ড্রয়েডের নতুন ফিচার

Image Credit: Pixabay
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন বছরে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একটি বিশেষ ফিচার অ্যাড করেছে। এই ফিচারটি হল স্প্যাম প্রোটেকশন ফিচার। ইতিমধ্যে অনেকেই তাদের ফোনে এই নতুন ফিচারটির নোটিফিকেশন পেতে শুরু করেছেন। যাঁরা এখনও পাননি, তাঁরাও অল্প কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন।

31 Dec 2018

এক বছর স্মার্ট ফোন ব্যবহার না করলে মিলবে কোটি টাকা

Image Credit: Vitaminwater
এক বছর স্মার্ট ফোন ছাড়া থাকতে পারবেন? এক বছর, মানে ৩৬৫ দিন। ভাবছেন, সম্ভবত এর চেয়ে কঠিন কাজ বর্তমানে পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ঠিকই ভাবছেন। আর স্মার্ট ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে এই কঠিনতম কাজটা করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমেরিকার একটি কোম্পানি। যদি চ্যালেঞ্জ নিয়ে সফল হতে পারেন, তবে প্রায় কোটি টাকা পুরস্কার অপেক্ষা করছে আপনার জন্য!

28 Dec 2018

ইন-হোল ডিসপ্লে – ফোনের স্ক্রিনের ভেতর ক্যামেরা

Image Credit: Vmall

গত দুই বছরে স্মার্ট ফোনের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এবং হয়ে 
চলেছে, তা হল এর নচ ডিসপ্লে। নচ ডিসপ্লে ভালো, না খারাপ – এনিয়ে টেকনোলজির 
দুনিয়ায় এখন দুটো দল। এক দল বলছে খারাপ, 
আর এক দল বলছে মোটেই খারাপ নয়, 
বরং বেশ ভালো। আর এই বিতর্কের 
মধ্যেই গতকাল চিনের হুয়েই 
কোম্পানি লঞ্চ করল এমন একটি 
ফোন যাতে রয়েছে ইন স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা।





27 Dec 2018

নোকিয়া আনছে পাঁচ ক্যামেরার ফোন

Image Credit: Nokia
১০ সেপ্টেম্বর টেকনোবিটসে প্রকাশিত ব্লগে লিখেছিলাম যে, চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে স্যামসাঙ চার ক্যামেরার ও নোকিয়া পাঁচ ক্যামেরা ফোন লঞ্চ করবে। কিছুদিন আগে স্যামসাঙ চার ক্যামেরার ফোন লঞ্চ করেছে। এবার নোকিয়ার পালা। কিছুদিনের মধ্যেই নোকিয়া কোম্পানি তাদের নতুন ফোন Nokia 9 PureView ফোন লঞ্চ করতে চলেছে। সেই ফোনে থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা।

জনপ্রিয় পোস্ট