28 Dec 2018

ইন-হোল ডিসপ্লে – ফোনের স্ক্রিনের ভেতর ক্যামেরা

Image Credit: Vmall

গত দুই বছরে স্মার্ট ফোনের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এবং হয়ে 
চলেছে, তা হল এর নচ ডিসপ্লে। নচ ডিসপ্লে ভালো, না খারাপ – এনিয়ে টেকনোলজির 
দুনিয়ায় এখন দুটো দল। এক দল বলছে খারাপ, 
আর এক দল বলছে মোটেই খারাপ নয়, 
বরং বেশ ভালো। আর এই বিতর্কের 
মধ্যেই গতকাল চিনের হুয়েই 
কোম্পানি লঞ্চ করল এমন একটি 
ফোন যাতে রয়েছে ইন স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা।





27 Dec 2018

নোকিয়া আনছে পাঁচ ক্যামেরার ফোন

Image Credit: Nokia
১০ সেপ্টেম্বর টেকনোবিটসে প্রকাশিত ব্লগে লিখেছিলাম যে, চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে স্যামসাঙ চার ক্যামেরার ও নোকিয়া পাঁচ ক্যামেরা ফোন লঞ্চ করবে। কিছুদিন আগে স্যামসাঙ চার ক্যামেরার ফোন লঞ্চ করেছে। এবার নোকিয়ার পালা। কিছুদিনের মধ্যেই নোকিয়া কোম্পানি তাদের নতুন ফোন Nokia 9 PureView ফোন লঞ্চ করতে চলেছে। সেই ফোনে থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা।

25 Dec 2018

নতুন ব্রাউজার মিন্ট

Image Credit: Xiaomi
ব্রাউজারের দুনিয়ায় নতুন নাম মিন্ট। গতকাল এই ব্রাউজারটি গুগল প্লে স্টোরে লঞ্চ করা হয়েছে। কারা তৈরি করেছে এই ব্রাউজার? ব্রাউজারটি তৈরি করেছে সেই কোম্পানি, যারা মোবাইল ফোন বিক্রিতে ইতিমধ্যে ভারতে এক নম্বর জায়গাটি দখল করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কোম্পানির নাম শিয়াওমি। লঞ্চ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চিনের এই কোম্পানির নতুন ব্রাউজারটি নিয়ে ইতিমধ্যে ইন্টারনেটের দুনিয়ায় যথেষ্ট শোরগোল পড়েছে।

21 Dec 2018

সাংহাইয়ের সেই ছবি নিয়ে কেন এত হইচই ?

ছবি ভাইরাল


Image Credit: Jingkun Technology
সম্প্রতি ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি চিনের সাংহাই শহরের। সাংহাই হল চিনের বাণিজ্য নগরী। যেমন আমাদের মুম্বই। সাংহাইতে চিনের সবচেয়ে উঁচু বহুতলগুলি রয়েছে। সেই শহরের একটি অংশের বহুতল ভবন, রাস্তাঘাট এবং শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ইয়াংসি নদীর একটি ৩৬০ ডিগ্রি ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করা হয়েছে। সেই ছবিটি নিয়ে ইন্টারনেটে এখন আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে। কিন্তু কেন?

18 Dec 2018

এই ওয়েবসাইটগুলি থেকে সাবধান !

তালিকায় থাকা ফেক সাইটের হোম পেজ

ইন্টারনেটের দুনিয়ায় অনেক বিপদের মধ্যে একটি হল ফেক ওয়েবসাইট বা নকল ওয়েবসাইট। ফেসবুক বা টুইটারে আমরা নকল প্রোফাইলের বিষয়টি জানি। নকল প্রোফাইল বন্ধ করতে এখন ফেসবুক ও টুইটারে Blue Tick সিস্টেম চালু হয়েছে। এই সিস্টেমের সাহায্যে এখন আপনি সহজেই বুঝতে পারবেন বিরাট কোহলির যে ফেসবুক পেজ আপনি লাইক করেছেন সেটি আসল, না নকল। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে এখনও তেমন কোনও নির্দিষ্ট পদ্ধতি নেই যার সাহায্যে বোঝা যাবে সেটি আসল, না নকল সাইট। যার ফলে অনেকেই প্রতারিত হন।

জনপ্রিয় পোস্ট