25 Sept 2018

আজ লঞ্চ হচ্ছে স্য়ামসাঙের তিন ক্য়ামেরার ফোন

Image Credit: Samsung
টেকনোবিটসের ব্লগে গত সপ্তাহে ফোনের ক্যামেরা নিয়ে লিখেছিলাম। পাঠকদের জানিয়েছিলাম যে, চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথমে স্যামসাঙ এমন ফোন লঞ্চ করতে চলেছে যাতে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে। যখন ব্লগটি লিখেছিলাম তখনও স্যামসাঙ বিষয়টি স্বীকার করেনি। তবে কয়েক দিন আগে তারা অফিশিয়ালি ঘোষণা করেছে যে, হ্যাঁ, সত্যি তারা তিন ক্যামেরার ফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। 

21 Sept 2018

সাবধান! ফোন করে কেউ ইমেল আইডি চায়নি তো?

Image Credit: Pixabay
সমীর চৌধুরি একজন স্কুল শিক্ষক। একদিন সকালে তিনি যখন স্কুলে যাবেন বলে রেডি হচ্ছেন তখন হঠাৎ তাঁর মোবাইল ফোনটি বেজে উঠল। অচেনা নাম্বার থেকে ফোন। সমীরবাবু ফোনটি ধরতেই ওপার থেকে একজন যুবক অত্যন্ত ভদ্রভাবে ইংরেজিতে প্রশ্ন করল, ‘আমি কি সমীর চৌধুরির সঙ্গে কথা বলছি?’… 


19 Sept 2018

ফোনে হেডফোন জ্যাকের ব্যবহার বন্ধ হচ্ছে

Apple AirPod. Image Credit: Pixabay
ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয় চিনের শিয়াওমি কোম্পানির ফোন। অর্থাৎ প্রতিবছর যত হ্যান্ডসেট বিক্রি হয় তার ৩০.৩ শতাংশই শিয়াওমির ফোন (১৪ মে, ২০১৮, তথ্য সূত্র: International Data Corporation)। কিন্তু ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট অর্থাৎ হাই বাজেট সেগমেন্টের হ্যান্ডসেট বিক্রিতে বর্তমানে ভারতে এক নম্বরে চিনের OnePlus কোম্পানি। এবছরের জুন মাসের হিসেব অনুযায়ী ভারতে যত হাইএন্ড সেগমেন্টের ফোন (₹ ৩০০০০/- বা তার বেশি) বিক্রি হয়েছে তার ৪০ শতাংশ (এতদিন এই জায়গাটা স্যামসাঙের দখলে ছিল) OnePlus কোম্পানির। 

15 Sept 2018

মোবাইলে রাখুন আধার কার্ড

Image Credit: UIDAI

আজকাল বিভিন্ন ক্ষেত্রে আইডি প্রুফ হিসেবে আমাদের আধার কার্ড দেখাতে হয়। বিমানবন্দরে ঢোকার সময় বা ট্রেনের রিজার্ভড কামরায় যাতায়াতে সময় আইডি প্রুফ দেখাতে হয়। এছাড়াও অন্য অনেক ক্ষেত্রেও আইডি প্রুফের প্রয়োজন। আইডি প্রুফ হিসেবে এখন মূলত আধার কার্ড সব জায়গায় ব্যবহৃত হয়। 


13 Sept 2018

অ্যাপল লঞ্চ করল সবচেয়ে বড় ডিসপ্লের iPhone

Image Credit: Apple
প্রত্যাশা মতোই গতকাল ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কের স্টিভ জোবস থিয়েটারে আইফোনের তিনটি মডেল লঞ্চ করল অ্যাপল। এবছর অ্যাপল আইফোনের যে মডেলগুলি লঞ্চ করেছে সেগুলির হার্ডওয়্যার ও সফটওয়্যারে বেশ কিছু নতুনত্ব রয়েছে। তবে সেই সঙ্গে দামের বিষয়টাও উল্লেখ করতে হবে। এবছর লঞ্চ হওয়া তিনটি ফোনেরই দাম যথেষ্ট বেশি। নতুন আইফোনের এই অত্যাধিক দাম নিয়ে অ্যাপলের চিফ এক্সিকিউটিভ অফিসার টিম কুককে প্রশ্ন করা হয়েছিল। কুক সগর্বে উত্তর দিয়েছেন, দাম বাড়ালেও অ্যাপলের ফোনের বিক্রি দিন দিন বাড়ছে।


জনপ্রিয় পোস্ট