21 Jan 2018

হরেক কাজে স্মার্ট ফোন


টেকনোবিটসের পাঠকদের মধ্যে অনেকেই নিশ্চয় ‘সুইস আর্মি নাইফ’ কী, তা জানেন। সুইস আর্মি নাইফ হল পেনসিল কাটার ছুরির মতো দেখতে একটি যন্ত্র, কিন্তু তার মধ্যে শুধু ছুরি নয়, সেই সঙ্গে রয়েছে কাঁচি, সাঁড়াশি, আঁতশ কাচ, ঠাণ্ডা পানীয়র বোতলের ছিপি খোলার যন্ত্র, নখ কাটার যন্ত্র এবং আরও অনেক কিছু। 
Photo credit:Pixabay

সাধারণত সৈন্যরা, পর্যটকরা সুইস আর্মি নাইফ তাঁদের সঙ্গে রাখেন। কারণ সঙ্গে এটি থাকলে আলাদা আলাদা করে বিভিন্ন যন্ত্রের প্রয়োজন পড়ে না। সুইস আর্মি নাইফের মাধ্যমেই অনেক কাজ করা সম্ভব।


সুইস আর্মি নাইফের কথা বললাম কেন? এর কারণ, আমার মতে বর্তমান যুগে সুইস আর্মি নাইফের ডিজিটাল ভার্সন হল স্মার্ট ফোন। সুইস আর্মি নাইফের প্রধান অংশটি হল এর নাইফ অর্থাৎ ছুরি যার সাহায্যে কোনো কিছু কাটা যায়। কিন্তু পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আরও অনেক কাজ এর সাহায্যে আমরা করতে পারি। ঠিক তেমনি স্মার্ট ফোনের প্রধান কাজ হল কারও সঙ্গে কথা বলা।

14 Jan 2018

হোয়াটস্অ্যাপ স্ট্যাটাস


হোয়াটস্অ্যাপ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ। যদিও হোয়াটস্অ্যাপের তুলনায় টেলিগ্রামের ফিচার, স্টোরেজ ক্যাপাসিটি এবং সিকিউরিটি অনেক বেশি।
Photo credit : PIXABAY

তাই জঙ্গি থেকে গোয়েন্দারা — নিজেদের মধ্যে গোপনে মেসেজ আদানপ্রদানের জন্য মূলত টেলিগ্রাম ব্যবহার করে। কিন্তু দুনিয়ায় ভালো জিনিসের যে সর্বদা কদর হবে, এমন কোনো কারণ নেই। তবে সেটা অন্য প্রসঙ্গ। হোয়াটস্অ্যাপের সঙ্গে টেলিগ্রামের তুলনা করার জন্য এই ব্লগ লেখা আমার উদ্দেশ্য নয়। হোয়াটস্‌অ্যাপের একটি মজার ট্রিক আছে, সেটা আজ আমি পাঠকদের সঙ্গে শেয়ার করতে চাই।

র‍্যানডম রিংটোন

আমার স্কুল লাইফের এক বন্ধু সেদিন ফোন করেছিল। একথা সেকথার পর আসল কথায় এল। বলল, ‘একটা সমস্যায় পড়েছি, তোর সাহায্য চাই।’
‘সমস্যা? কী ধরনের সমস্যা?’ আমি একটু অবাক হয়েই প্রশ্ন করলাম। ফোনে এতক্ষণ ধরে ওর সঙ্গে কথা হল। কখনো মনে হয়নি যে, ওর পারিবারিক জীবনে বা অফিসে কোনো সমস্যা চলছে। তাহলে সমস্যাটা কোথায়? কিছুটা অবাক হয়েই ভাবলাম।
Photo credit : PEXELS

বন্ধু কিছুটা ইতস্তত করে বলল, ‘না, আসলে আমি একটি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছি, কিন্তু তাতে রিংটোন সেট করতে গিয়ে সমস্যায় পড়েছি।’
এবার আমি আরও অবাক হলাম। এখন একটা পাঁচ বছরের বাচ্চাও জানে কীভাবে মোবাইল ফোনে রিংটোন সেট করতে হয়। আমি হাসতে হাসতে বললাম, ‘তোর পাড়ায় নিশ্চয় চার—পাঁচ বছরের ছোটো ছেলেমেয়েরা রয়েছে। তুই একবার তাদের কাছে যা, ওরা তোকে শিখিয়ে দেবে। এজন্য তোর আমার সাহায্যের দরকার নেই।’

31 Dec 2017

নোকিয়ার ফোনের ক্য়ামেরায় ফের কার্ল জেইস লেন্স



অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে নোকিয়া কোম্পানির ফোনের ক্যামেরাতেই প্রথম বিশ্ববিখ্যাত কার্ল জেইস কোম্পানির লেন্স ব্যবহার করা হয়েছে। 
Photo Credit: Pixabay
এইচ এমডি গ্লোবাল (যারা এখন নোকিয়া ফোন তৈরি ও বিক্রি করছে) কোম্পানির সঙ্গে এই বিষয়ে জার্মানির কার্ল জেইস কোম্পানির চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে সম্প্রতি নোকিয়ার N8 হ্যান্ডসেটের (অ্যান্ড্রয়েড ওএস) ক্যামেরায় কার্ল জেইস কোম্পানির তৈরি লেন্স ব্যবহার করা হয়েছে

NO হোম বাটন

Photo Credit: Pixabay
চলতি বছর অ্যাপল তাদের নতুন স্মার্ট ফোন iPhone X হ্যান্ডসেটে হোম বাটন রাখেনি। হোম বাটন না রাখার কারণ, স্মার্ট ফোনের হ্যান্ডসেটের ডিসপ্লের নিচে হোম বাটন থাকলে অনেকটা জায়গা নষ্ট হয়। এর ফলে ফোনের সামনের দিকে পুরোটা জুড়ে স্ক্রিন অর্থাৎ ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হয় না। যদি হোম বাটন সরিয়ে ফেলা সম্ভব হয়, তবে ফোনের যা সাইজ তার পুরোটা জুড়ে স্ক্রিন বা ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হবে এবং তার ফলে ডিসপ্লের সাইজ অনেকটাই বেড়ে যাবে

জনপ্রিয় পোস্ট