22 Nov 2017

স্যামসাঙের ফোল্ডেবল ফোন Galaxy X

বছরখানেক ধরে বিষয়টি নিয়ে মোবাইল ফোনের দুনিয়ায়
Photo Credit : Pixabay
নানা জল্পনা চলছিল। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে। খুব শীঘ্রই দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাঙ ফোল্ডেবল মোবাইল ফোন বাজারে আনবে।
স্যামসাঙ যে ফোল্ডেবল মোবাইল ফোন নিয়ে গবেষণা চালাচ্ছিল, সেটা মোটামুটি সবারই জানা। যদিও অনেকেই ভেবেছিলেন যে, ফোল্ডেবল ফোন বাজারে আসতে এখনো বছর দুয়েক বাকি।

21 Nov 2017

গুগল ব্যান করলো ইউসি ব্রাউজার


Photo credit : Pixabay

আমাদের দেশে এখন সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ব্রাউজার কী? উত্তরটার জন্য কোনো বিশেষ পুরস্কার নেই। কারণ সবাই জানে যে, উত্তরটা হল গুগল ক্রোম ব্রাউজার। কিন্তু দ্বিতীয় স্থানে কে রয়েছে? এই উত্তরটাও অবশ্যই সবার জানা — ইউসি ব্রাউজার।


15 Nov 2017

বিশ্বের সবচেয়ে ছোটো জিএসএম ফোন


Photo credits: YERHA.COM
বিশ্বের সবচেয়ে ছোটো জিএসএম মোবাইল ফোন তৈরি করেছে এলারি কোম্পানি। ফোনটির নাম ‘এলারি ন্যানোফোন সি’। মাত্র ৩০.৫ গ্রাম ওজনের ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮৪.৪ মিমি এবং ৩৫.৮৫ মিমি। এছাড়া ফোনটি যথেষ্ট স্লিম, এটি মাত্র ৭.৬ মিমি পুরু।

13 Nov 2017

হোয়াটস্অ্যাপ পে

⇒ মেসেজিং অ্যাপের গুরুত্ব

মেসেজিং অ্যাপ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ?
Photo Credit : Pixabay
পাঠকদের একটা ছোটো তথ্য জানাই। সেটা হল, যাঁরা স্মার্ট ফোন ব্যবহার করেন, তাঁরা প্রত্যেকে সারা দিনে গড়ে ১৪টি মেসেজ অন্যদের পাঠান বা শেয়ার করেন। এটা একটা সমীক্ষার রিপোর্ট। সেই রিপোর্টে আরও জানা গিয়েছে যে,



অনলাইন লেনদেনে গুগল ‘তেজ’



হিন্দিতে তেজ শব্দটির অর্থ দ্রুত। ভারতে অনলাইন পেমেন্টের জন্য গুগলের তৈরি নতুন অ্যাপটির নাম রাখা হয়েছে তেজ (TEZ)। গুগলের দাবি, তাদের অ্যাপের মাধ্যমে অন্যান্য অনলাইন পেমেন্ট অ্যাপের তুলনায় অনেক দ্রুত লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
Photo Credit: Pixabay
গুগল এর আগে দুটি পেমেন্ট অ্যাপ লঞ্চ করেছে। সেগুলি হল গুগল ওয়ালেট এবং গুগল পে। কিন্তু ওই দুটি অ্যাপ আমাদের দেশে ব্যবহারের ক্ষেত্রে একাধিক সীমাবদ্ধতা রয়েছে। তাই ভারতে গুগল লঞ্চ করেছে আলাদা অনলাইন পেমেন্ট অ্যাপ তেজ। এই অ্যাপের মাধ্যমে শুধু মোবাইল ফোন নম্বরের সাহায্যেই সহজে অলনাইন লেনদেন সম্ভব। এটাই তেজ অ্যাপের বৈশিষ্ট।

জনপ্রিয় পোস্ট