3 Nov 2017

কোয়ান্টাম কম্পিউটার


কম্পিউটার টেকনোলজির জগতে যে বিষয়গুলি নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা

Photo Credit : Pixabay
ও পরীক্ষানিরীক্ষা চলছে, তার মধ্যে অন্যতম কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার কাজ করে পদার্থবিদ্যার কোয়ান্টাম মেকানিক্স তত্ত্বের উপর ভিত্তি করে কোয়ান্টাম মেকানিক্সের জনক হলেন বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত বিজ্ঞানী জার্মানির ম্যাক্স প্ল্যাংক, যিনি তাঁর কোয়ান্টাম তত্ত্বের জন্য ১৯১৮ সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন।


1 Nov 2017

গোপনে নজর রাখছে স্পাই ক্যামেরা ? জানতে পারবেন সহজেই

Image courtesy: Amazon

কয়েক মাস আগে কলকাতার একটি নামি শপিংমলের ট্রায়াল রুমে স্পাই ক্যামেরা ধরা পড়েছিল। এক মহিলা সেই রুমে গিয়ে যখন জামাকাপড় পালটাচ্ছিলেন, তখন বিষয়টি তাঁর চোখে পড়ে। এই ঘটনা নিয়ে সেই সময় যথেষ্ট শোরগোল পড়েছিল। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। হরিয়ানার এক বাড়ির মালিককে কিছুদিন আগে পুলিশ গ্রেফতার করেছে, কারণ সে তার মহিলা ভাড়াটের বাথরুমে স্পাই ক্যামেরা লাগিয়ে রেখেছিল। এই রকম উদাহরণ আরও অনেক রয়েছে। ২০০৫ সালের কলয়ূগ সিনেমাটিও আপনারা নিশ্চয় অনেকেই দেখেছেন।

পাঠকদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

কম্পিউটারে ইন্টারনেট কানেকশন ব্যবহার না করলে কিংবা পাইরেটেড অপারিটিং সিস্টেমের সঙ্গে অ্যান্টিভাইরাস ব্যবহার করলে কি কম্পিউটারে ভাইরাস হামলার আশংকা থাকে? হ্যা, অবশ্যই থাকে। 

29 Oct 2017

হোয়াটস্অ্যাপ মেসেজ রিকল


কাউকে পাঠানো মেসেজ ডিলিট করার একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটস্অ্যাপ, যার নামডিলিট ফর এভরিওয়ান এই ফিচারের মাধ্যমে আপনি কাউকে পাঠানো মেসেজ ডিলিট অর্থাৎ রিকল করতে পারবেন।

Photo Credit : Pixabay
 ধরুন আপনি আপনার বন্ধুকে একটি মেসেজ পাঠিয়েছেন, এবার এই ফিচারের সাহায্যে আপনি যদি আপনার পাঠানো মেসেজটি ডিলিট করে দেন, তবে আপনার বন্ধু আপনার পাঠানো মেসেজটি ওপেন করলে দেখতে পাবেন — This message has been deleted iOS এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ফিচারটি পাওয়া যাবে। হোয়াটস্অ্যাপ আপাতত ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটির বিটা ভার্সন রিলিজ করেছে।

28 Oct 2017

সেল্ফ ডিলিটেড ফাইল

অফিসিয়াল কাজকর্ম, ব্যবসা বা ব্যক্তিগত কাজে আমরা বিভিন্ন সময় ইমেলে নানা গুরুত্বপূর্ণ ফাইল পাঠাই। ইয়াহু, আউটলুক বা জিমেলে এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম রয়েছে।

অর্থাৎ আমরা যখন কাউকে ইমেল পাঠাচ্ছি, তখন হ্যাকার নেটওয়ার্ক হ্যাক করেও মেলটি পড়তে পারবে না, কারণ মেলটি এনক্রিপ্ট করা থাকবে। একমাত্র যার ঠিকানায় পাঠাচ্ছি শুধু তিনি
Photo Credit : Pixabay
মেলটি পড়তে পারবেন। কারণ তিনি যখন তাঁর ইনবক্সে গিয়ে মেলটি ক্লিক করবেন, তখন একটি ‘কী’ (বিশেষ সফট্ওয়্যার) মেলটিকে ডিক্রিপ্ট করে দেবে। নেটওয়ার্ক হ্যাক করে অন্যের ইমেল অ্যাকসেস বন্ধ করতে এই এনক্রিপশন সিস্টেম যথেষ্ট কার্যকরী সন্দেহ নেই। কিন্তু তাতেও ইমেল হ্যাকিং পুরোপুরি বন্ধ হয়নি। কারণ অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড হ্যাক করে হ্যাকাররা অন্যের ইনবক্সে ঢুকে মেল অ্যাকসেস করে। ধরুণ আপনি একটি গুরুত্বপূর্ণ ফাইল ইমেল করে কাউকে পাঠিয়েছেন।

জনপ্রিয় পোস্ট