22 Mar 2019

ফায়ারফক্স সেন্ড – ফাইল শেয়ারিং এখন আরও সহজ


Image Credit: Firefox

ফাইল শেয়ার করার জন্য আমরা সাধারণত যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করি যেমন, গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ানড্রাইভ বা হোয়াটস্অ্যাপ – সেগুলির প্রত্যেকটির কিছু না কিছু সমস্যা রয়েছে। 

20 Mar 2019

আপনার ফোনের অ্যান্টিভাইরাস অ্যাপটি নকল নয় তো?


Image Credit: Pixabay 
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাপলের iOS অপারেটিং সিস্টেমের অন্যতম পার্থক্য হল সিকিউরিটি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সিকিউরিটি iOS – এর থেকে অনেকটাই দুর্বল। তাই অ্যাপলের আইফোন বা আইপ্যাডে অ্যান্টিভাইরাস অ্যাপের সেভাবে প্রয়োজন না হলেও (আমি আমার অ্যাপলের ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করি না এবং এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি), অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবে কিন্তু অ্যান্টিভাইরাস অবশ্যই প্রয়োজন। বিষয়টি অনেকেই জানেন, তবু টেকনোবিটসের পাঠকদের মধ্যে যাঁরা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন, তাঁদের আরও একবার বলছি, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করে সেটি ব্যবহার করুন। কিন্তু সমস্যা হল গুগলের প্লে স্টোরে যে সমস্ত অ্যান্টিভাইরাস অ্যাপ রয়েছে সেগুলির অধিকাংশই ভুয়ো!

15 Mar 2019

ব্যবহার করুন cVIGIL অ্য়াপ, নির্বাচন কমিশনের হয়ে নজরদারি চালান

Image Credit: Election Commission of Indai

ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব কোনটি? না, দোল, ইদ, দূর্গাপুজো এসব নয়। উত্তর - লোকসভা ভোট। কারণ একমাত্র এই ‘উৎসব’-এ এদেশের ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম নির্বিশেষে অংশ নেয়। ১৩০ কোটি জনসংখ্যার ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। বিশ্বের এই বৃহত্তম গণতন্ত্রে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভবত বিশ্বের অন্যতম কঠিন কাজ। তাই এবার সেই কাজ সুষ্ঠুভাবে করার জন্য দেশের নির্বাচন কমিশন বিশেষ একটি মোবাইল অ্যাপের সাহায্য নিচ্ছে। অ্যাপটির নাম cVIGIL। 

14 Mar 2019

এবার ইউটিউবও দিচ্ছে অনলাইনে গান শোনার সুযোগ

Image Credit: Pixabay
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মিউজিক অ্যাপ স্পুটিফাই ভারতে লঞ্চ করার দুই সপ্তাহের মাথায় গুগল ভারতে লঞ্চ করলে তাদের অনলাইন মিউজিক অ্যাপ। গুগলের অনলাইন মিউজিক অ্যাপটির নাম ইউটিউব মিউজিক (YouTube Music)

8 Mar 2019

শিয়াওমির ফোন আর সস্তা নয়


Image Credit: Xiaomi 

চিনের শিয়াওমি ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দাম। তারা বাজারের অন্য কোম্পানিগুলির তুলনায় অনেক সস্তায় লেটেস্ট স্পেসিফিকেশনের ফোন বিক্রি করে। তাই ২০১১ সালে স্মার্ট ফোন বিক্রি শুরুর পর মাত্র ৮ বছরে চিন ও ভারতে এই কোম্পানি এখন এক নম্বরে। অর্থাৎ এই দুই দেশে শিয়াওমির ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়। এছাড়া এশিয়ার আরও অনেক দেশে শিয়াওমি ফোনের বিক্রি যথেষ্ট বেশি। কিন্তু গতকাল কোম্পানির সিইও লেই জান জানিয়েছেন, শিয়াওমি চলতি বছর থেকেই তাদের ফোনের দাম কিছুটা বাড়াবে। ফলে শিয়াওমির ফোন এখন যতটা সস্তায় পাওয়া যায়, আগামীতে ততটা সস্তা আর থাকছে না।

জনপ্রিয় পোস্ট