15 Mar 2019

ব্যবহার করুন cVIGIL অ্য়াপ, নির্বাচন কমিশনের হয়ে নজরদারি চালান

Image Credit: Election Commission of Indai

ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব কোনটি? না, দোল, ইদ, দূর্গাপুজো এসব নয়। উত্তর - লোকসভা ভোট। কারণ একমাত্র এই ‘উৎসব’-এ এদেশের ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম নির্বিশেষে অংশ নেয়। ১৩০ কোটি জনসংখ্যার ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। বিশ্বের এই বৃহত্তম গণতন্ত্রে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভবত বিশ্বের অন্যতম কঠিন কাজ। তাই এবার সেই কাজ সুষ্ঠুভাবে করার জন্য দেশের নির্বাচন কমিশন বিশেষ একটি মোবাইল অ্যাপের সাহায্য নিচ্ছে। অ্যাপটির নাম cVIGIL। 

14 Mar 2019

এবার ইউটিউবও দিচ্ছে অনলাইনে গান শোনার সুযোগ

Image Credit: Pixabay
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মিউজিক অ্যাপ স্পুটিফাই ভারতে লঞ্চ করার দুই সপ্তাহের মাথায় গুগল ভারতে লঞ্চ করলে তাদের অনলাইন মিউজিক অ্যাপ। গুগলের অনলাইন মিউজিক অ্যাপটির নাম ইউটিউব মিউজিক (YouTube Music)

8 Mar 2019

শিয়াওমির ফোন আর সস্তা নয়


Image Credit: Xiaomi 

চিনের শিয়াওমি ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দাম। তারা বাজারের অন্য কোম্পানিগুলির তুলনায় অনেক সস্তায় লেটেস্ট স্পেসিফিকেশনের ফোন বিক্রি করে। তাই ২০১১ সালে স্মার্ট ফোন বিক্রি শুরুর পর মাত্র ৮ বছরে চিন ও ভারতে এই কোম্পানি এখন এক নম্বরে। অর্থাৎ এই দুই দেশে শিয়াওমির ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়। এছাড়া এশিয়ার আরও অনেক দেশে শিয়াওমি ফোনের বিক্রি যথেষ্ট বেশি। কিন্তু গতকাল কোম্পানির সিইও লেই জান জানিয়েছেন, শিয়াওমি চলতি বছর থেকেই তাদের ফোনের দাম কিছুটা বাড়াবে। ফলে শিয়াওমির ফোন এখন যতটা সস্তায় পাওয়া যায়, আগামীতে ততটা সস্তা আর থাকছে না।

2 Mar 2019

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক অ্যাপ স্পুটিফাই এবার ভারতে

Image Credit: Spotify
অনলাইনে গান শোনার জন্য যে সমস্ত অ্যাপ (মিউজিক স্ট্রিমিং অ্যাপ) রয়েছে, সেগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হল স্পুটিফাই (Spotify)। বিশ্বে এই অ্যাপের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ২১ কোটি! এবার ভারতেও পাওয়া যাচ্ছে অ্যাপটি।

24 Feb 2019

শুরু হল ফোল্ডেবল স্মার্ট ফোনের যুগ

Image Credit: Samsung
২০ ফেব্রুয়ারি আমেরিকার সান ফ্রানসিসকোয় স্যামসাঙ কোম্পানি ‘Unpacked 2019’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। চলতি বছরে স্যামসাঙ তাদের গ্যালাক্সি সিরিজের নতুন কী কী ফোন আনতে চলেছে, সেগুলির দাম কত পড়বে, কবে ফোনগুলি বাজারে পাওয়া যাবে সেই সমস্ত তথ্য জানানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে গ্যালাক্সি সিরিজের চারটি  ফোন দর্শকদের সামনে আনা হয়। সেগুলি হল S10e, S10, S10+ এবং গ্যালাক্সি ফোল্ড। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল স্যামসাঙের গ্যালাক্সি ফোল্ড ফোনটি।

জনপ্রিয় পোস্ট