![]() |
| Image Credit: Pixabay |
ফেসবুক অবশেষে তাদের মেসেঞ্জার অ্যাপে ‘আনসেন্ড’ ফিচার লঞ্চ করল। ফিচারটি অবশ্য গতবছর ফেসবুক পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে সেটি বিশ্বের সব দেশের ফেসবুক গ্রাহকরা ব্যবহার করতে পারতেন না। বিশেষ কয়েকটি দেশের ফেসবুক গ্রাহকদের জন্যই গতবছর ফেসবুক ‘আনসেন্ড’ ফিচারটি পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে গতকাল থেকে তারা ফিচারটি অফিশিয়ালি বিশ্বের সবদেশের ফেসবুক গ্রাহকদের জন্য লঞ্চ করেছে।




