![]() |
| Image Credit: Pixabay |
প্রায় দুই বছর পর ফের হোয়াটসঅ্যাপ গোল্ড ভার্সন সংক্রান্ত মেসেজ নিয়ে সরগরম ইন্টারনেট। এর আগে ২০১৬ সালে প্রথম হোয়াটসঅ্যাপের গ্রাহকরা গোল্ড ভার্সন সংক্রান্ত মেসেজটি পেয়েছিলেন। মেসেজের লিঙ্কে ক্লিক করার পর তাদের ফোনে ম্যালওয়্যার হামলা হয়েছিল। অনেকের ফোন হ্যাকড্ হয়েছিল। দুই বছর পর ফের হোয়াটসঅ্যাপের অনেক গ্রাহক গোল্ড ভার্সন সংক্রান্ত নতুন একটি মেসেজ আবার পেয়েছেন। তবে দুই বছর আগের মেসেজ আর এবারের মেসেজের মধ্যে পার্থক্য রয়েছে।




