![]() |
| তালিকায় থাকা ফেক সাইটের হোম পেজ |
ইন্টারনেটের দুনিয়ায় অনেক বিপদের মধ্যে একটি হল ফেক ওয়েবসাইট বা নকল ওয়েবসাইট। ফেসবুক বা টুইটারে আমরা নকল প্রোফাইলের বিষয়টি জানি। নকল প্রোফাইল বন্ধ করতে এখন ফেসবুক ও টুইটারে Blue Tick সিস্টেম চালু হয়েছে। এই সিস্টেমের সাহায্যে এখন আপনি সহজেই বুঝতে পারবেন বিরাট কোহলির যে ফেসবুক পেজ আপনি লাইক করেছেন সেটি আসল, না নকল। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে এখনও তেমন কোনও নির্দিষ্ট পদ্ধতি নেই যার সাহায্যে বোঝা যাবে সেটি আসল, না নকল সাইট। যার ফলে অনেকেই প্রতারিত হন।




