24 Oct 2018

যে ল্যাপটপের স্ক্রিন ভাঁজ করা যাবে

Image credit: The Verge (Representative image)
দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাঙ এর আগে জানিয়েছিল খুব শীঘ্রই তারা এমন মোবাইল ফোন লঞ্চ করবে যার স্ক্রিন ফোল্ডেবল অর্থাৎ ভাঁজ করা সম্ভব। এখনও পর্যন্ত যা খবর, তাতে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথমে তারা সেই ফোন লঞ্চ করবে। এরই মধ্যে স্যামসাঙ কয়েক দিন আগে জানিয়েছে, শুধু মোবাইল ফোন নয়, তারা এমন ল্যাপটপও তৈরি করবে যার স্ক্রিন ভাঁজ করা সম্ভব। 

22 Oct 2018

5G ফোনে ১০ GB ব়্যাম

Image Credit: Pixabay (representative image)
প্রায় ১০ বছর আগে বিশ্বের প্রথম স্মার্ট ফোন iPhone লঞ্চ করেছিল অ্যাপল। সেই ফোনে ব়্যাম সাইজ ছিল মাত্র ১২৮ MB। তারপর গত ১০ বছরে মোবাইল ফোন টেকনোলজির অভূতপূর্ব উন্নতি হয়েছে। ফোনে ফিঙারপ্রিন্ট সেনসর, ফেস আইডি, AI প্রযুক্তির ব্যবহার যেমন শুরু হয়েছে, তেমনি বেড়েছে ফোনের ইন্টারনাল মেমরি, ব়্যাম সাইজ এবং প্রসেসরের ক্ষমতা।

15 Oct 2018

সহজেই ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি তৈরি সম্ভব

Image Credit: Pixabay
আমেরিকার এক কৃষ্ণাঙ্গ মহিলা টারানা বুর্ক প্রথম ধর্ষিত হন মাত্র ছয় বছর বয়সে।পরবর্তীতে একাধিকবার তিনি ধর্ষণ ও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। টারানা বুর্ক তাঁর নিজের অভিজ্ঞতায় দেখেছিলেন, আমেরিকার মতো দেশেও ধর্ষিত হওয়ার পরেও অনেক মহিলা বিষয়টি চেপে যান, পুলিশে অভিযোগ জানান না বা বিষয়টি নিয়ে সরব হন না। ধর্ষিত মহিলারা যাতে বিষয়টি চেপে না গিয়ে প্রতিবাদে সরব হন, সেজন্য বুর্ক আন্দোলন শুরু করেন।

11 Oct 2018

যে ফোন আপনার হয়ে কল করবে

Image Credit: Google store
টেকনোবিটসের ব্লগে কয়েক সপ্তাহ আগে লিখেছিলাম যে, গুগল তাদের পিক্সল্ সিরিজের নতুন ফোনে অ্যাপলের আইফোনের নচ ডিসপ্লে নকল করতে পারে। সেটাই হল। গুগল দু’দিন আগে তাদের পিক্সল্ সিরিজের নতুন দুটি ফোন লঞ্চ করেছে। একটি হল Pixel 3 এবং অন্যটি Pixel 3 XL। এদের মধ্যে Pixel 3 XL ফোনে নচ ডিসপ্লে রেখেছে গুগল। 

9 Oct 2018

৫ লাখ গ্রাহকের তথ্য ফাঁস, বন্ধ হচ্ছে গুগল প্লাস

Image Credit: Pixabay
টেক কোম্পানিগুলির যেন শনির দশা চলছে। ২০১৮ সালটা তাদের খুবই খারাপ যাচ্ছে। বছরের মার্চ মাসে সামনে এল কেমব্রিজ অ্যানালিটিকার ঘটনা, যার জেরে ফেসবুকের প্রায় ৫ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। তারপর ফের সেপ্টেম্বরে ফেসবুক অ্যাপের API –তে গোলমালের জেরে আরও ৫ কোটি গ্রাহকের তথ্য চুরির ঘটনা সামনে এল। অক্টোবরে প্রকাশ্যে এল চিনের হার্ডওয়্যার হ্যাকিংয়ের ঘটনা, যার জেরে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ফাইল হ্যাকড হয়েছে। আর এবার অর্থাৎ গতকাল সামনে এসেছে গুগল প্লাস গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা, যার জেরে গুগল সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা গুগল প্লাস বন্ধ করে দেবে।

জনপ্রিয় পোস্ট