15 Oct 2018

সহজেই ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি তৈরি সম্ভব

Image Credit: Pixabay
আমেরিকার এক কৃষ্ণাঙ্গ মহিলা টারানা বুর্ক প্রথম ধর্ষিত হন মাত্র ছয় বছর বয়সে।পরবর্তীতে একাধিকবার তিনি ধর্ষণ ও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। টারানা বুর্ক তাঁর নিজের অভিজ্ঞতায় দেখেছিলেন, আমেরিকার মতো দেশেও ধর্ষিত হওয়ার পরেও অনেক মহিলা বিষয়টি চেপে যান, পুলিশে অভিযোগ জানান না বা বিষয়টি নিয়ে সরব হন না। ধর্ষিত মহিলারা যাতে বিষয়টি চেপে না গিয়ে প্রতিবাদে সরব হন, সেজন্য বুর্ক আন্দোলন শুরু করেন।

11 Oct 2018

যে ফোন আপনার হয়ে কল করবে

Image Credit: Google store
টেকনোবিটসের ব্লগে কয়েক সপ্তাহ আগে লিখেছিলাম যে, গুগল তাদের পিক্সল্ সিরিজের নতুন ফোনে অ্যাপলের আইফোনের নচ ডিসপ্লে নকল করতে পারে। সেটাই হল। গুগল দু’দিন আগে তাদের পিক্সল্ সিরিজের নতুন দুটি ফোন লঞ্চ করেছে। একটি হল Pixel 3 এবং অন্যটি Pixel 3 XL। এদের মধ্যে Pixel 3 XL ফোনে নচ ডিসপ্লে রেখেছে গুগল। 

9 Oct 2018

৫ লাখ গ্রাহকের তথ্য ফাঁস, বন্ধ হচ্ছে গুগল প্লাস

Image Credit: Pixabay
টেক কোম্পানিগুলির যেন শনির দশা চলছে। ২০১৮ সালটা তাদের খুবই খারাপ যাচ্ছে। বছরের মার্চ মাসে সামনে এল কেমব্রিজ অ্যানালিটিকার ঘটনা, যার জেরে ফেসবুকের প্রায় ৫ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। তারপর ফের সেপ্টেম্বরে ফেসবুক অ্যাপের API –তে গোলমালের জেরে আরও ৫ কোটি গ্রাহকের তথ্য চুরির ঘটনা সামনে এল। অক্টোবরে প্রকাশ্যে এল চিনের হার্ডওয়্যার হ্যাকিংয়ের ঘটনা, যার জেরে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ফাইল হ্যাকড হয়েছে। আর এবার অর্থাৎ গতকাল সামনে এসেছে গুগল প্লাস গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা, যার জেরে গুগল সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা গুগল প্লাস বন্ধ করে দেবে।

6 Oct 2018

বিশ্বের সবচেয়ে বড় হার্ডওয়্যার হ্যাকিং, ধরা পড়ল চিন

Image credit: Pixabay
চালের দানার চেয়েও ছোটো একটি চিপ। কিন্তু ছোটো হলেও অসম্ভব ক্ষমতা তার। গত কয়েকবছর ধরে এই চিপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি, ব্যাঙ্ক, সরকারি দপ্তর ও গোয়েন্দা সংস্থার সার্ভার থেকে যাবতীয় তথ্য চুরি করছে। বিষয়টি সামনে আসায় হতবাক সবাই। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের ইতিহাসে এর আগে এত বড়মাপের হার্ডওয়্যার হ্যাকিং হয়নি। কিন্তু কে বা কারা রয়েছে এই হ্যাকিংয়ে পেছনে? একটাই দেশের নাম উঠে এসেছে-চিন।



25 Sept 2018

আজ লঞ্চ হচ্ছে স্য়ামসাঙের তিন ক্য়ামেরার ফোন

Image Credit: Samsung
টেকনোবিটসের ব্লগে গত সপ্তাহে ফোনের ক্যামেরা নিয়ে লিখেছিলাম। পাঠকদের জানিয়েছিলাম যে, চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথমে স্যামসাঙ এমন ফোন লঞ্চ করতে চলেছে যাতে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে। যখন ব্লগটি লিখেছিলাম তখনও স্যামসাঙ বিষয়টি স্বীকার করেনি। তবে কয়েক দিন আগে তারা অফিশিয়ালি ঘোষণা করেছে যে, হ্যাঁ, সত্যি তারা তিন ক্যামেরার ফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। 

জনপ্রিয় পোস্ট