27 Mar 2018

কাকে ফোন করেন, কী মেসেজ পাঠান — ফেসবুক জানে

কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক থেকে তথ্য চুরি করে আমেরিকা যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করেছে। তথ্য চুরির এই গোটা বিষয়টাই ফেসবুক নাকি জানতো। কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি। সংবাদপত্রের স্টিং অপারেশনে বিষয়টি সামনে আসে। 

Photo courtesy: Pixabay


তারপর গোটা বিশ্বে এনিয়ে হইচই শুরু হয়েছে। মার্ক জুকারবার্গ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। শুধু তাই নয়, ব্রিটেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদপত্রেও গতকাল ফেসবুক বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে। ফেসবুক থেকে কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে তথ্য চুরির বিষয়টি সামনে আসার পর যাঁরা এনিয়ে হইচই শুরু করেছেন, তাঁরা শুনলে হয়তো চমকে যাবেন যে, শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নয়, আপনার ফোন থেকেও আরও অনেক ব্যক্তিগত তথ্য পাচার হচ্ছে। আর এর পেছনেও রয়েছে ফেসবুক।

24 Mar 2018

ফেসবুক থেকে তথ্য চুরি ও সাইকোগ্রাফিক টেকনিক

কেমব্রিজ অ্যানালিটিকা এখন একটি পরিচিত নাম। গত এক সপ্তাহে বিশ্বের প্রায় সব দেশের ঘরে ঘরে এই নামটি পৌঁছে গিয়েছে। এই সংস্থাকে নিয়ে গত কয়েকদিন ধরে ইন্টারনেটের দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে।
Photo courtesy: Pixabay
হইচইয়ের কারণটা কী? আমেরিকায় গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোটের ফল প্রভাবিত করতে নাকি ফেসবুক থেকে তথ্য চুরি করা হয়েছিল। আর এই তথ্য চুরির পেছনে ছিল কেমব্রিজ অ্যানালিটিকা নামে ব্রিটেনের ওই সংস্থা। তথ্য চুরির পুরো বিষয়টাই নাকি ফেসবুক জানতো, কিন্তু অভিযোগ, তারা বিষয়টা চেপে যাওয়ার চেষ্টা করেছিল।

18 Feb 2018

গুগল কেন রিমুভ করল ভিউ ইমেজ বাটন ?


গুগল সার্চ ইঞ্জিন তাদের ইমেজ অপশন থেকে ‘ভিউ ইমেজ’ বাটনটি রিমুভ করে দিয়েছে। আর তার জেরে ইন্টারনেটের দুনিয়ায় এখন শোরগোল পড়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় টেকনোবিটসের বহু পাঠক আমাকে ইমেল করে জানতে চেয়েছেন গুগল কেন এমনটা করল? 
Photo Courtesy: Pixabay

এটা কি সাময়িক কোনও সিদ্ধান্ত, ফের কি গুগল ‘ভিউ ইমেজ’ বাটনটি তাদের সার্চ ইঞ্জিনে ফিরিয়ে আনবে? যদি গুগল ‘ভিউ ইমেজ’ বাটনটি ফিরিয়ে না আনে, তবে এখন থেকে কীভাবে ইন্টারনেট ছবি ডাউনলোড করা সম্ভব?


17 Feb 2018

বোয়িং MH370 কি হ্যাকড্ হয়েছিল?


কোনো আধুনিক বিমানকে হ্যাক করা এতদিন শুধু কল্পবিজ্ঞানের বিষয় ছিল, কিন্তু এখন তা বাস্তব। এর আগে টেকনোবিটসের ব্লগে লিখেছিলাম, একটি বিমান যখন আকাশে ওড়ে তখন সে নির্দিষ্ট পথে যাওয়ার জন্য মাটি থেকে এয়ার ট্রাফিক কনট্রোলের


This photo is a property of teknowbits.blogspot.com


পাঠানো রেডিয়ো সিগন্যাল মেনে চলে। কিছুদিন আগে আমেরিকায় এফবিআই (ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) ক্রিস রবার্টস নামে এক হ্যাকারকে গ্রেপ্তার করেছিল।

কী করেছিল ক্রিস? সে ফ্লাইট কন্ট্রোল সিস্টেম হ্যাক করে ইউনাইটেড এয়ারলাইন্সের ডেনভার থেকে শিকাগোগামী একটি বিমানের নিয়ন্ত্রণ কিছুক্ষণের জন্য নিজের হাতে নিয়ে নিয়েছিল।

21 Jan 2018

হরেক কাজে স্মার্ট ফোন


টেকনোবিটসের পাঠকদের মধ্যে অনেকেই নিশ্চয় ‘সুইস আর্মি নাইফ’ কী, তা জানেন। সুইস আর্মি নাইফ হল পেনসিল কাটার ছুরির মতো দেখতে একটি যন্ত্র, কিন্তু তার মধ্যে শুধু ছুরি নয়, সেই সঙ্গে রয়েছে কাঁচি, সাঁড়াশি, আঁতশ কাচ, ঠাণ্ডা পানীয়র বোতলের ছিপি খোলার যন্ত্র, নখ কাটার যন্ত্র এবং আরও অনেক কিছু। 
Photo credit:Pixabay

সাধারণত সৈন্যরা, পর্যটকরা সুইস আর্মি নাইফ তাঁদের সঙ্গে রাখেন। কারণ সঙ্গে এটি থাকলে আলাদা আলাদা করে বিভিন্ন যন্ত্রের প্রয়োজন পড়ে না। সুইস আর্মি নাইফের মাধ্যমেই অনেক কাজ করা সম্ভব।


সুইস আর্মি নাইফের কথা বললাম কেন? এর কারণ, আমার মতে বর্তমান যুগে সুইস আর্মি নাইফের ডিজিটাল ভার্সন হল স্মার্ট ফোন। সুইস আর্মি নাইফের প্রধান অংশটি হল এর নাইফ অর্থাৎ ছুরি যার সাহায্যে কোনো কিছু কাটা যায়। কিন্তু পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আরও অনেক কাজ এর সাহায্যে আমরা করতে পারি। ঠিক তেমনি স্মার্ট ফোনের প্রধান কাজ হল কারও সঙ্গে কথা বলা।

জনপ্রিয় পোস্ট