15 Dec 2017
14 Dec 2017
আপনার ফোন কি হ্যাকড্ হয়েছে?
আমাদের দেশের বিরোধী দলগুলির রাজনৈতিক নেতারা মাঝেমধ্যেই
অভিযোগ করেন যে, তাঁদের মোবাইল ফোন শাসক দলের তরফে হ্যাক বা ট্যাপ করা হয়েছে। এমন
অভিযোগ যে শুধু আমাদের
দেশের ক্ষেত্রেই হয় এমনটা নয়, ফোন হ্যাকিং বা ট্যাপিং এখন
বিশ্বের প্রায় প্রতিটি দেশের সমস্যা। বছরখানেক আগে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছিল
যে, আমেরিকার এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) বিশ্বের ৩৫টি দেশের রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলরের ফোন হ্যাক করে গোপনে তাঁদের কথাবার্তা শুনেছে। একজন রাষ্ট্রপ্রধানের
স্মার্ট ফোনে সাইবার সিকিউরিটিতে সাধারণত কোনো ফাঁক রাখা হয় না।
![]() |
| Photo Credit : Pixabay |
12 Dec 2017
গুগল গো
গুগলের উদ্যোগে আগামী বছরের শুরুতেই ভারত, ইন্দোনেশিয়া সহ এশিয়ার
বিভিন্ন উন্নয়নশীল দেশের বাজারে আসছে সস্তার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন। এই
হ্যান্ডসেটগুলির দাম হবে প্রায় ₹ ৩০০০/-।
![]() |
| This photo is a property of teknowbits.blogspot.com |
লো-এন্ড হার্ডওয়্যার স্পেসিফিকেশনের এই ফোনগুলির জন্য ইতিমধ্যে গুগল বিশেষ অপারেটিং সিস্টেমও তৈরি করে ফেলেছে, যার নাম অ্যান্ড্রয়েড ওরিঅ (৮.১) গো এডিশন। ওরিঅ অপারেটিং সিস্টেমের এই লাইট ভার্সনের সাইজ মাত্র ৫১২ MB। মোবাইল ফোন কোম্পানিগুলির জন্য এই নতুন অপারেটিং সিস্টেমের কোড ইতিমধ্যে রিলিজ করেছে গুগল। এখন গুগল তাদের জনপ্রিয় অ্যাপগুলির লাইট ভার্সন বা ‘গো ভার্সন’ তৈরি করতে ব্যস্ত, যেগুলি সস্তার ওই ফোনগুলি (যেগুলিকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড গো ডিভাইস)-তে সহজে ব্যবহার করা সম্ভব।
10 Dec 2017
অ্যান্ড্রয়েড গো
ভারতে এখন মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা কত?
সমীক্ষা অনুসারে (সূত্রঃ Statista)
এদেশে চলতি বছর অর্থাৎ ২০১৭ সালের শেষে মোবাইল ফোন ব্যবহারকারীর
সংখ্যা বেড়ে
দাঁড়াবে প্রায় ৭৩০ মিলিয়ন বা ৭৩ কোটি। ২০১৩ সালে সংখ্যাটি ছিল ৫২.৪৯ কোটি। অর্থাৎ পাঁচ বছরে গ্রাহক সংখ্যা বাড়তে চলেছে প্রায় ২০ কোটি।
সমীক্ষা অনুসারে ২০১৮ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়াবে প্রায় ৮২ কোটি। তার মানে আগামী পাঁচ বছরে সংখ্যাটি ১০০ কোটি ছুঁতে চলেছে, তাতে সন্দেহ নেই।
![]() |
| Photo Credit : Pixabay |
Subscribe to:
Posts (Atom)
জনপ্রিয় পোস্ট
-
Image Credit: Pixabay স্যামসাঙ কোম্পানির গ্যালাক্সি সিরিজের নতুন হাই-এন্ড স্মার্ট ফোনের (এস নাইন নোট) অন্যতম বৈশিষ্ট হল এর AI ক্যাম...
-
Image Credit: Google টেকনোবিটসের পাঠকরা জানেন যে, গুগল ক্রোম ব্রাউজারের একটি অফলাইন গেম রয়েছে যার নাম T-Rex game। T-Rex কথাটির পুর...




