 |
| Screen shot of YouTube Go |
ভারত সহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে এখনো ইন্টারনেট স্পিড নিয়ে গ্রাহকদের নানা
অভিযোগ রয়েছে। এটা ঘটনা যে, গত ১০ বছরে আমাদের দেশে ইন্টারনেট প্রযুক্তির অনেকটাই
উন্নতি হয়েছে। 2G টেকনোলজির
পর 3G এসেছে, আর এখন আমরা 4G প্রযুক্তি ব্যবহার করছি।
কিন্তু
তৃতীয় বিশ্বের দেশগুলির সমস্যা হল ইন্টারনেট প্রযুক্তির উন্নতি হলেও নেটওয়ার্ক পরিকাঠামোর
সেভাবে উন্নতি হয়নি।
উন্নত প্রযুক্তির সুফল পুরোপুরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে
পরিকাঠামোর যথাযথ উন্নতি প্রয়োজন। পরিকাঠামোর উন্নতির জন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ
বিনিয়োগের।