8 Feb 2019

ছবিতে ক্লিক করলেই হ্যাক হতে পারে অ্যান্ড্রয়েড ফোন

Image Credit: Pixabay
ছবি থেকে হ্যাকিং। শুনতে অদ্ভুত লাগলেও কথাটা সত্যি। যে কেউ আপনার অ্যান্ড্রয়েড ফোনে বিশেষ কোনও ছবি পাঠিয়ে সহজেই আপনার ফোনটিকে হ্যাক করতে পারবে। কয়েক দিন আগেই বিষয়টি গুগলের তরফে স্বীকার করা হয়েছে। 

অ্যাকাউন্ট কেউ হ্যাক করেনি তো? বলে দেবে গুগলের পাসওয়ার্ড চেকআপ

Image Credit: Google
কিছুদিন আগে টেকনোবিটসে ব্লগে পাঠকদের জানিয়েছিলাম যে, গত কয়েক বছর ধরে হ্যাকারদের একটি গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দাদের ইমেল আইডি ও পাসওয়ার্ড চুরি করেছে। সেই চুরি করা আইডি ও পাসওয়ার্ড সম্প্রতি তারা ইন্টারনেটে পাবলিশ করেছে। মেগা লিমিটেড কোম্পানির ক্লাউড স্টোরেজে সেই সমস্ত চুরি করা পাসওয়ার্ড ও আইডি-র লিস্ট রয়েছে, যা যে কেউ সেখানে গিয়ে দেখে নিতে পারবে। মেগা ক্লাউড স্টোরেজে এখনও পর্যন্ত এমন পাঁচটি লিস্ট আপলোড করেছে হ্যাকাররা। সেগুলির নাম Collection #1, Collection #2…। শুধুমাত্র Collection #1 লিস্টেই রয়েছে ২৬৯ কোটিরও বেশি পাসওয়ার্ড। 

7 Feb 2019

ফেসবুকে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন


Image Credit: Pixabay

ফেসবুক অবশেষে তাদের মেসেঞ্জার অ্যাপে ‘আনসেন্ড’ ফিচার লঞ্চ করল। ফিচারটি অবশ্য গতবছর ফেসবুক পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে সেটি বিশ্বের সব দেশের ফেসবুক গ্রাহকরা ব্যবহার করতে পারতেন না। বিশেষ কয়েকটি দেশের ফেসবুক গ্রাহকদের জন্যই গতবছর ফেসবুক ‘আনসেন্ড’ ফিচারটি পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে গতকাল থেকে তারা ফিচারটি অফিশিয়ালি বিশ্বের সবদেশের ফেসবুক গ্রাহকদের জন্য লঞ্চ করেছে।


2 Feb 2019

টাকার লোভ দেখিয়ে তথ্য হাতানোর নতুন ছক ফেসবুকের

Image Credit: Facebook

বর্তমান বিশ্বে সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ কী? না, পেট্রল, সোনাদানা ওসব কিছু নয়। উত্তরটা হল ডেটা অর্থাৎ তথ্য। যে তথ্য প্রতিমুহূর্তে আমি, আপনি উৎপাদন (জেনারেট) করছি আমাদের সারাদিনের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে। আমার, আপনার জেনারেট করা সেই ডেটা নিয়ে ব্যাবসা করেই গুগল, ফেসবুক বা তাদের মতো অন্যান্য কোম্পানি প্রতিবছর হাজার হাজার কোটি ডলার মুনাফা করছে। তাই এই ডেটা এতটাই দামি যে, তা পাওয়ার জন্য টেক কোম্পানিগুলি আইন না মেনে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারে। আর সাম্প্রতিক কালে তার সবচেয়ে বড় উদাহরণ হল ফেসবুক।


30 Jan 2019

নিজেদের মধ্যে যোগাযোগে জঙ্গিরা এই অ্যাপটি ব্যবহার করে

২০১৬ সালে আইসিস প্রভাবিত বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী
Image credit: Threema
জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ) ঢাকার হোলি আর্টিজান কাফেতে হামলা চালায়। হামলার অন্যতম দুই চক্রান্তকারী ছিল মামুনুর রশিদ (রিপন) এবং শরিফুল ইসলাম (খালিদ)। রশিদ ও খালিদ কলকাতার হোটেলে বসে বাংলাদেশে জেএমবি জঙ্গিদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে হামলাটি চালিয়েছিল। রশিদ ও খালিদ কলকাতায় বসে ভয়েস কল ও মেসেজের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত। কিন্তু ভারত বা বাংলাদেশের পুলিশ কিংবা দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলি তাদের ভয়েস কল ও মেসেজ ট্র্যাক করতে বা হ্যাক করে আগে থেকে ওই হামলার পরিকল্পনা জানতে পারেনি। কারণ জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করত একটি বিশেষ মোবাইল অ্যাপ যার নাম থ্রিমা (Threema)। সম্প্রতি রশিদ ও খালেদ গ্রেপ্তার হওয়ার পর থ্রিমা অ্যাপের বিষয়টি জানতে পেরেছে পুলিশ।

জনপ্রিয় পোস্ট