12 Jul 2018

জানেন কি ডিজিটাল পদ্ধতিতে আপনার পকেটমার হতে পারে?

সাবধান! আপনার পকেট থেকে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে
Image Credit : Pixabay
ডেবিট বা ক্রেডিট কার্ডটি চুরি করে নিতে পারে সাইবার ক্রিমিনালরা। খবরের কাগজে প্রায়ই এমন খবর আমরা পড়ি যে, ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে কোনও দুষ্কৃতী কাউকে ফোন করে তাঁর ডেবিট বা ক্রেডিট কার্ডের ১৬ ডিজিটের নাম্বার এবং পিন জেনে নিয়েছে। তারপর সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে। কিন্তু এই পদ্ধতি এখন পুরানো হয়ে গিয়েছে। আজ টেকনোবিটসের ব্লগে সম্পূর্ণ নতুন এক পদ্ধতি নিয়ে আলোচনা করব যার সাহায্যে হ্যাকাররা আক্ষরিক অর্থেই আপনার পকেট মারতে পারবে। এই পদ্ধতিকে বলা হয় ডিজিটাল পিকপকেটিং অর্থাৎ বাংলায় যদি বলি তবে বলতে হয় ডিজিটাল পদ্ধতিতে কারও পকেট মারা।

10 Jul 2018

সিনেমা থেকে চাকরির খোঁজ — সব পাবেন ফেসবুক সার্চে

আমরা ইন্টারনেটে মুভি, গান, ভিডিয়ো, হোটেল বা রেস্তরাঁ
Image credit : Pixabay
ইত্যাদি সার্চ করার জন্য গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি। খেলা, রাজনীতি, সিনেমা ইত্যাদির লেটেস্ট নিউজ জানতেও গুগল ব্যবহার করি। চাকরির খোঁজ করতেও ব্যবহার করি গুগল। আবার যখন অনলাইন শপিংয়ের প্রয়োজন হয়, তখনও আমরা সেই গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নেই। কিন্তু আমরা অনেকেই জানি না যে, ফেসবুকের যথেষ্ট পাওয়ারফুল সার্চ ইঞ্জিন রয়েছে যার সাহায্যে আপনি ইন্টারনেটে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্যই সার্চ করে পেয়ে যাবেন। 

7 Jul 2018

ফোনের হোম স্ক্রিনে অ্যাপের শর্টকাট পছন্দ মতো সাজিয়ে রাখুন

টেকনোবিটসের কয়েকজন পাঠক জানতে চেয়েছেন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের হোম স্ক্রিনে প্রয়োজনীয় অ্যাপগুলির শর্টকাট বিশেষ ভাবে সাজিয়ে রাখা যায় কি না। যাতে একই সঙ্গে একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহার করতে (মাল্টি টাস্কিং) সুবিধা হয়।

5 Jul 2018

জেনে নিন কেন ব্যবহার করবেন ভার্চুয়াল আধার আইডি



আমাদের দেশে এখন প্রায় ১২১ কোটি লোকের আধার কার্ড রয়েছে।

Image Credit : www.uidai.gov.in
আমাদের প্রত্যেকের আধার কার্ডে রয়েছে ১২ ডিজিটের একটি বিশেষ নাম্বার। এই নাম্বারটি হল আমাদের আধার নাম্বার যেটা সরকারের ভাষায় ‘আপকা পহেচান’। এই নাম্বারটি এখন আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নাম্বার, কারণ এই নাম্বারের রেফারেন্সে ভারত সরকারের সার্ভারে স্টোর করা আছে আমার আপনার প্রত্যেকের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ ডেটা। যেমন, পার্মানেন্ট অ্যাড্রেস, বয়স, ফোন নম্বর, বাবার নাম, ইমেল আইডি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আঙুলের ছাপ ইত্যাদি।

3 Jul 2018

শেয়ারইট ভুলে যান, ব্যবহার করুন গুগলের Files Go

ভারত, ইন্দোনেশিয়া সহ এশিয়ার ও দক্ষিণ আমেরিকার একাধিক দেশে
Photo credit : Pixabay

ইন্টারনেট স্পিড ইউরোপ ও আমেরিকার দেশগুলির তুলনায় অনেকটাই কম। তা ছাড়া এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে অধিকাংশ লোক লো-এন্ড মোবাইল ফোন অর্থাৎ লো-স্পেসিফিকেশনের ফোন ব্যবহার করে। ওই দেশগুলিতে লো-এন্ড মোবাইল ফোনগুলির জন্য গত বছর গুগল লঞ্চ করেছিল তাদের Go সিরিজের একাধিক অ্যাপ। সেই বিষয়ে আমি ইতিমধ্যে টেকনোবিটসের ব্লগে আলোচনা করেছি। যাঁরা পড়েননি তাঁরা এই ব্লগের নিচে আমার সেই আগের ব্লগের লিঙ্ক ক্লিক করে বিষয়টি পড়ে নিতে পারেন। 

জনপ্রিয় পোস্ট