14 Oct 2017

ম্যালওয়্যার যখন গুপ্তচর


ফর্মবুক একটি ম্যালওয়্যার তথা স্পাইওয়্যার। এটি যে অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক কোনো ম্যালওয়্যার, তা মোটেই নয়।
Photo Credit : Pixabay
কিন্তু গত এক বছর ধরে এই ম্যালওয়্যারটি সাইবার ওয়ার্ল্ডে বিশেষ কুখ্যাতি অর্জন করেছে অন্য কারণে। কারণটি হল, ফর্মবুক ম্যালওয়্যার বর্তমানে সাইবার এসপিওনেজ অর্থাৎ ইনটারনেটের মাধ্যমে গুপ্তচরবৃত্তির সংজ্ঞাটাই পালটে দিয়েছে।

কীভাবে ফর্মবুক ম্যালওয়্যার হামলা চালায়?


এটি সাধারণ ভিকটিমের কম্পিউটারে ইমেলের মাধ্যমে হামলা চালায়।  যার (ভিকটিম) কম্পিউটারে হামলা চালানো হবে, সেই ব্যক্তির
Photo Credit : Pixabay
ইমেলে বা তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত তাদের অ্যাড্রেসে একটি ইমেল পাঠানো হয়। ইমেলের মধ্যে অ্যাটাচমেন্ট হিসাবে থাকে কোনো পিডিএফ বা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল বা আর্কাইভ ফাইল (জিপ, র‍্যার ইত্যাদি)। মেলের সঙ্গে অ্যাটাচ করা এই ফাইলগুলিতে ম্যালওয়্যারটির ডাউনলোড লিংক লুকানো থাকে। অর্থাৎ কেউ যখন ওই অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, তখন সেই লুকিয়ে রাখা ডাউনলোড লিংকটি সক্রিয় হয়ে উঠবে এবং কম্পিউটারে ফর্মবুক ম্যালওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করবে।

ভিডিয়ো কল রেকর্ডিং



জিও পরবর্তী যুগে আমাদের দেশে এখন রাস্তার নুড়ি পাথরের থেকেও নেটপ্যাক সস্তা। তাই জলের দরে পাওয়া 4G নেটপ্যাকের জেরে এখন
Photo Credit : Pexels

যেমন অনলাইনে মুভি দেখা, গান শোনার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে, তেমনি বেড়েছে ফেসবুক ও হোয়াটস্অ্যাপ সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভিডিয়ো কলিং। কিন্তু ফেসবুক বা হোয়াটস্অ্যাপ—এর মাধ্যমে ভিডিয়ো কলিং করলে তা রেকর্ড করা সম্ভব নয়। কারণ ফেসবুক এবং হোয়াটস্অ্যাপ—এ তেমন কোনো ফিচার নেই। কিন্তু এই সমস্যা মেটানো যায় একটি বিশেষ উপায়ে। 

ফোনের সাহায্যে এটিএম থেকে টাকা তোলার নতুন প্রযুক্তি


এখন যে কোনো বড় শহরে প্রায় প্রতিটি এলাকাতে এক বা একাধিক ATM (Automated Teller Machine, অনেকে যাকে All Time Money বলে ভুল করেন)  কিয়স্ক দেখা যায়, কিন্তু মাত্র ১০-১২ বছর আগেও
Photo Credit : Pixabay

ছবিটা অন্য রকম ছিল| তখন টাকা তুলতে হলে চেক বা স্লিপ হাতে ব্যাঙ্ক-এ গিয়ে লাইন দিতে হত| কিন্তু পকেটে এখন ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলেই হলো, এটিএম-এ গিয়ে কার্ড সোয়াইপ করে পিন (Personal Index Number) ইনপুট করলেই বেরিয়ে আসবে করকরে নোট| কিন্তু এবার বোধয় কার্ড ব্যবহার করে টাকা তোলার দিনও শেষ হতে চলেছে| এমন দিন আর দূরে নয় যখন এটিএম থেকে টাকা তোলার সময় আপনার আর পিন ইনপুট করতে হবে না, সমস্ত কাজটাই করবে আপনার হাতের মুঠোয় থাকা স্মার্ট ফোনটি| বিষয়টি কল্পবিজ্ঞানের মত শোনালেও বাস্তব| ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রর কয়েকটি ব্যাঙ্ক স্মার্ট ফোনের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি পরীক্ষামূলক ভাবে চালু করেছে|

ফোনের সাহায্যে এটিএম থেকে টাকা তোলার সুবিধা



Photo Credit : Pixabay
⇛ প্রথমত, কোনো কোনো ব্যাঙ্ক অবশ্য QR কোড বা বার কোড অপশন ব্যবহার করছে| সেক্ষেত্রে ফোনে ব্যাঙ্ক-এর অ্যাপটি ট্যাপ করার পর এটিএম প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য যাচাই করবে| তথ্য ঠিক থাকলে এটিএম স্ক্রীনে একটি QR কোড বা বার কোড ডিসপ্লে করবে| আপনাকে সেই কোডটি ফোনের সাহায্যে স্ক্যান করতে হবে, স্ক্যান কমপ্লিট হলে এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে|

জনপ্রিয় পোস্ট