2 Aug 2020

এভাবে পাঠানো গোপন whatsapp মেসেজ নিজেই ডিলিট হবে

Image courtesy: pgpnotes

হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার লঞ্চ করবে । ফিচারটি হল সেল্ফ ডেস্ট্রাক্টিং মেসেজ (Self destructing message) বা অটো ডিলিশন অফ মেসেজ (Auto deletion of message) । ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে । অর্থাৎ ফিচারটি নিয়ে হোয়াটসঅ্যাপ এখনও পরীক্ষা চালিয়ে যাচ্ছে । ফিচারটি হোয়াটসঅ্যাপের মেইন ভার্সনে কবে আসবে তা এখনও জানা যায়নি । তা ছাড়া অনেক সময় এমনও হয় যে, বিশেষ কোনও ফিচার বিটা ভার্সনে এলেও পরবর্তীতে সেটা আর মেন ভার্সনে রিলিজ করা হয় না। তবে একটি বিশেষ পদ্ধতিতে আপনি কিন্তু সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেল্ফ ডেস্ট্রাক্টিং মেসেজ পাঠাতে পারবেন ।

30 Jul 2020

PUBG সম্ভবত ব্যান হবে না, কারণটা জেনে নিন

Image courtesy: pubgwallpaper.net
গত একমাসে চিনের একশোটির বেশি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত । প্রথম দফায় ৫৯টি এবং দ্বিতীয় দফায় ৪৭টি । সব মিলিয়ে ২৭৫টি অ্যাপ না কি ভারত সরকারের সন্দেহের তালিকায় রয়েছে, যেগুলি দফায় দফায় নিষিদ্ধ করা হবে । ইতিমধ্যে TikTok, Helo-র মতো একাধিক জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে । অনেকেই আশঙ্কা করছেন, সম্ভবত চিনের PUBG গেমিং অ্যাপটিকেও ভারতে আগামীতে নিষিদ্ধ করা হবে । কিন্তু সেই সম্ভাবনা খুবই কম । 

29 Jul 2020

স্যামসাঙের ৫০০০ টাকার ফোনে এত কিছু !

Image courtesy: Samsung

চিনের মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার । এবার চিনের মোবাইল ফোন বিক্রিও নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে । কিন্তু শিয়াওমি সহ চিনের  বিভিন্ন কোম্পানির ফোনগুলির দাম অনেকটাই কম, কিন্তু স্পেসিফিকেশন পাওয়ারফু ও ফিচারও বেশি । তবে এবার চিনের ফোনকে টেক্কা দিতে স্যামসাঙ ভারতে লঞ্চ করল একাধিক ফিচার বিশিষ্ট ফোন যার দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা !


28 Jul 2020

চিনের ৪৭টি ক্লোন অ্যাপ নিষিদ্ধ করল ভারত, সত্যিই কি তাই ?

Image courtesy: Oppo

গত মাসে চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার । তারপর ফের আরও ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে । একাধিক পোর্টাল ও সংবাদপত্রে দেখলাম লেখা হয়েছে, এই ৪৭টি অ্যাপের অধিকাংশ না কি আগের ৫৯টি অ্যাপের ক্লোন অ্যাপ । কিন্তু আদতে এই ৪৭টি অ্যাপের অধিকাংশ আগের ৫৯টি অ্যাপের লাইট ভার্সন । একটি অ্যাপের লাইট ভার্সনকে টেকনিক্যালি তার মেন ভার্সনের ক্লোন বলা যায় না । কারণ ক্লোন অ্যাপ বিষয়টা একেবারেই আলাদা । 

22 Jul 2020

অ্যান্ড্রয়েড ফোনের নতুন বিপদ ব্ল্যাকরক, এখনই সতর্ক হন

Image courtesy: ThreatFabric
হোয়াটসঅ্যাপে কাকে কী মেসেজ পাঠিয়েছেন, ব্যাঙ্কিং অ্যাপ ওপেন করার সময় কী আইডি ও পাসওয়ার্ড দিয়েছেন, অনলাইন শপিং করার সময় ডেবিট বা ক্রেডিট কার্ডের নাম্বার ও সিভিভি কী দিয়েছেন সমস্ত কিছুই জেনে যায় এই বিশেষ ম্যালওয়্যার । যদি আপনার মোবাইলে এই ম্যালওয়্যারটি হামলা চালিয়ে থাকে, তবে ইতিমধ্যে সে আপনার এই সমস্ত ব্যক্তিগত তথ্য জেনেও ফেলেছে । ম্যালওয়্যারটির নাম ব্ল্যাকরক (BlackRock)। 

জনপ্রিয় পোস্ট