Image Credit: |
5 Apr 2019
অ্যান্ড্রয়েড ফোনে ফায়ারফক্সের নতুন পাসওয়ার্ড ম্যানেজার
3 Apr 2019
ভুয়ো খবর যাচাইয়ে হোয়াটসঅ্যাপের টিপলাইন ফিচার
![]() |
Image credit: Pixabay |
আমাদের দেশে এখন ভুয়ো খবর ছড়ানোর অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ। গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেক নিউজ বা ভুয়ো খবর ছড়ানোর পরিমাণ ক্রমেই বাড়ছে। গত বছর আমাদের দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছেলেধরার ভুয়ো খবর ছড়িয়েছিল। তার জেরে বেশ কিছু নিরপরাধ মানুষকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে হোয়াটসঅ্যাপ কোম্পানির আধিকারিকদের বৈঠক হয়। সেই বৈঠকে হোয়াটসঅ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল তারা ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে একাধিক ব্যবস্থা নেবে। তারপর হোয়াটসঅ্যাপ ভুয়ো খবর বন্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, টিপলাইন (Tipline)। ভারতে তারা এই পরিষেবা গতকাল চালু করেছে।
1 Apr 2019
গুগলের নতুন অফলাইন গেম 'কিউট ক্লাউড' খেলেছেন ?
![]() |
Image Credit: Google |
টেকনোবিটসের পাঠকরা জানেন যে, গুগল ক্রোম ব্রাউজারের একটি অফলাইন গেম রয়েছে যার নাম T-Rex game। T-Rex কথাটির পুরোটা হল Tyrannosaurus Rex। গ্রীক ভাষায় Tyranno শব্দের অর্থ হল Tyrant বা অত্যাচারী। Saurus শব্দের অর্থ সরীসৃপ এবং ল্যাটিনে Rex শব্দের অর্থ রাজা। অর্থাৎ পুরো নামটার অর্থ হল ‘অত্যাচারী সরিসৃপদের রাজা’। Tyrannosaurus Rex অত্যন্ত হিংস্র প্রজাতির ডাইনোসর ছিল, তাই এই নাম।
30 Mar 2019
জঙ্গিরা ব্যবহার করে এই বিশেষ মোবাইল সিম, কেন জানেন ?
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমদিবসে রক্তাক্ত হয়েছিল কাশ্মীর। সেই রাজ্যের পুলওয়ামা জেলায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হয়েছিল ৪০ জনেরও বেশি জওয়ান। জখম হয়েছিল বহু। হামলার ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলির তদন্ত চলছে। এখনও পর্যন্ত তদন্তে যে তথ্য জানা গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য, হামলার সময় নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য জঙ্গিরা ব্যবহার করেছিল ভার্চুয়াল মোবাইল সিম।
25 Mar 2019
কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড Q
Image Credit: Google |
৭ মে থেকে শুরু হবে গুগল কোম্পানির দুইদিনের বাৎসরিক I/O কনফারেন্স। সেখানে লঞ্চ হবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন অ্যান্ড্রয়েড কিউ (Android Q)। এটি অ্যান্ড্রয়েডের ১০ নম্বর ভার্সন। প্রতিবছরের মতো এবারও অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের নাম কী হতে চলেছে, তা গোপন রেখেছে গুগল। যদিও সেটা অবশ্যই কোনও মিষ্টিজাতীয় খাবারের নাম হবে। কারণ অ্যান্ড্রয়েডের নামকরণের সেটাই রীতি। কিন্তু ‘Q’ দিয়ে কী খাবারের নাম হতে পারে? আমেরিকায় অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটিংয়ের দিকে নজর রেখে গুগল সাধারণত অ্যান্ড্রয়েডের নামকরণ করে। অর্থাৎ যে সমস্ত মিষ্টিজাতীয় খাবারগুলি আমেরিকানদের পরিচিত সেই সমস্ত নাম ব্যবহার করা হয়। তাই অ্যান্ড্রয়েডের ৪ নাম্বার ভার্সনের নাম জালেবি (বা জিলিপি) রাখা হয়নি, জেলিবিন রাখা হয়েছিল। কিন্তু সমস্যা হল ‘Q’ অক্ষর দিয়ে শুরু হয়েছে, এমন মিষ্টিজাতীয় খাবার আমেরিকায় সম্ভবত নেই। এই পরিস্থিতিতে গুগল কী করে সেটাই এখন দেখার।
Subscribe to:
Posts (Atom)
জনপ্রিয় পোস্ট
-
Image Credit: Pixabay স্যামসাঙ কোম্পানির গ্যালাক্সি সিরিজের নতুন হাই-এন্ড স্মার্ট ফোনের (এস নাইন নোট) অন্যতম বৈশিষ্ট হল এর AI ক্যাম...
-
Image Credit: Google টেকনোবিটসের পাঠকরা জানেন যে, গুগল ক্রোম ব্রাউজারের একটি অফলাইন গেম রয়েছে যার নাম T-Rex game। T-Rex কথাটির পুর...


