![]() |
| Image Credit: Vivo |
এর আগেই টেকনোবিটসের পোস্টে লিখেছিলাম যে, স্মার্ট ফোনের ডিসপ্লেতে নচ রাখা উচিত, নাকি উচিত নয় – তা নিয়ে এখন মোবাইল ফোন কোম্পানিগুলির পাশাপাশি স্মার্ট ফোন ব্যবহারকারীরাও দুই দলে ভাগ হয়েছে। একদল বলছে নচ রাখা উচিত, অন্য দল বলছে, না, উচিত নয়। যে কোম্পানিগুলি মনে করছে স্মার্ট ফোনের ডিসপ্লেতে নচ রাখা উচিত নয়, তারা নানা ভাবে চেষ্টা করছে যাতে ফোনে নচ না রেখেও ইনফিনিটি স্ক্রিন রাখা যায়। সেই চেষ্টার সাম্প্রতিক নমুনা দেখা গেল ওয়ানপ্লাস কোম্পানির নতুন ফোনে।




