25 May 2018

ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না, HTTPS সম্পর্কে সঠিক তথ্য জানুন



অন্যের সমালোচনা করা বা তাঁর ভুল ধরা কোনও কাজের কথা নয়। প্রয়োজন আত্মসমালোচনা অর্থাৎ নিজের কাজের সমালোচনা করা, 
Photo Courtesy: Pixabay

নিজের কাজে কোথাও ভুল হচ্ছে কি না, তা খতিয়ে দেখা। কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে ওঠে যে, বৃহত্তর স্বার্থে বাধ্য হয়ে অন্যের কাজের সমালোচনা করতে হয়, বা তাঁর ভুলগুলি ধরিয়ে দিতে হয়।

18 May 2018

হোয়াটস্অ্যাপ মেসেজ রিকভার


টেকনোবিটসের অনেক পাঠক চিঠি লিখে জানতে চেয়েছেন কীভাবে তাঁরা ফোন থেকে ডিলিট করে দেওয়া হোয়াটস্অ্যাপ মেসেজ 
Photo courtesy : Pixabay

রিকভার করবেন।

এক্ষেত্রে আমি ফের হোয়াটস্‌অ্যাপের সঙ্গে টেলিগ্রাম অ্যাপের তুলনা টানতে বাধ্য হচ্ছি। এর আগের পোস্টে লিখেছিলাম যে, হোয়াটসঅ্যাপের অনেক ফিচারে খামতি আছে। যার মধ্যে অন্যতম হল ইমেজ শেয়ারিং ফিচার। তেমনি আরও একটা ফিচারে হোয়াটস্অ্যাপ পিছিয়ে রয়েছে টেলিগ্রাম অ্যাপের থেকে। সেটি হল ক্লাউড স্টোরেজ ফিচার।

16 May 2018

হোয়াটস্অ্যাপ ফাইল শেয়ারিং ট্রিকস্

এখন বিশ্বে সবচেয়ে জনপ্রিয় IM (Instant Messaging) সার্ভিস হল হোয়াটস্‌অ্যাপ। এই বিষয়ে কোনও দ্বিমত নেই। যদিও 
Photo courtesy: Pixabay

হোয়াটসঅ্যাপের ফিচারগুলিতে এমন অনেক খামতি রয়েছে, যা অনেক কম জনপ্রিয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে নেই। হোয়াটস্অ্যাপের অন্যতম খামতি বা নেগেটিভ সাইড হল এর ফটো সেন্ডিং ফিচার তথা ফাইল শেয়ারিং ফিচার

4 Apr 2018

ব্লু হোয়েলের থেকেও ভয়ংকর ব্লু লাইট

দিল্লির এক যুবকের চোখে কোনও সমস্যা ছিল না। কোনও দিন চশমা পরতে হয়নি। কিন্তু একদিন হঠাৎ সে দেখল রাস্তার ওপারে সাইনবোর্ডের বড় হরফের লেখাগুলি পড়তে সমস্যা হচ্ছে। পাড়ার এক 
Photo Courtesy: Pixabay

চোখের ডাক্তারের কাছে সে গেল। ডাক্তার চোখ পরীক্ষা করে বললেন, ‘পাওয়ার হয়েছে। চশমা লাগবে।’ কিন্তু চশমা পরেও সমস্যা মিটল না। এবার আরও বড় এক চোখের ডাক্তারের কাছে সে গেল।সেখানে একাধিক টেস্টের পর ধরা পড়ল যুবকটি ক্রমশ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, কারণ তার চোখে ক্যান্সার হয়েছে।

27 Mar 2018

কাকে ফোন করেন, কী মেসেজ পাঠান — ফেসবুক জানে

কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক থেকে তথ্য চুরি করে আমেরিকা যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করেছে। তথ্য চুরির এই গোটা বিষয়টাই ফেসবুক নাকি জানতো। কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি। সংবাদপত্রের স্টিং অপারেশনে বিষয়টি সামনে আসে। 

Photo courtesy: Pixabay


তারপর গোটা বিশ্বে এনিয়ে হইচই শুরু হয়েছে। মার্ক জুকারবার্গ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। শুধু তাই নয়, ব্রিটেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদপত্রেও গতকাল ফেসবুক বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে। ফেসবুক থেকে কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে তথ্য চুরির বিষয়টি সামনে আসার পর যাঁরা এনিয়ে হইচই শুরু করেছেন, তাঁরা শুনলে হয়তো চমকে যাবেন যে, শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নয়, আপনার ফোন থেকেও আরও অনেক ব্যক্তিগত তথ্য পাচার হচ্ছে। আর এর পেছনেও রয়েছে ফেসবুক।

জনপ্রিয় পোস্ট