31 Dec 2017

নোকিয়ার ফোনের ক্য়ামেরায় ফের কার্ল জেইস লেন্স



অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে নোকিয়া কোম্পানির ফোনের ক্যামেরাতেই প্রথম বিশ্ববিখ্যাত কার্ল জেইস কোম্পানির লেন্স ব্যবহার করা হয়েছে। 
Photo Credit: Pixabay
এইচ এমডি গ্লোবাল (যারা এখন নোকিয়া ফোন তৈরি ও বিক্রি করছে) কোম্পানির সঙ্গে এই বিষয়ে জার্মানির কার্ল জেইস কোম্পানির চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে সম্প্রতি নোকিয়ার N8 হ্যান্ডসেটের (অ্যান্ড্রয়েড ওএস) ক্যামেরায় কার্ল জেইস কোম্পানির তৈরি লেন্স ব্যবহার করা হয়েছে

NO হোম বাটন

Photo Credit: Pixabay
চলতি বছর অ্যাপল তাদের নতুন স্মার্ট ফোন iPhone X হ্যান্ডসেটে হোম বাটন রাখেনি। হোম বাটন না রাখার কারণ, স্মার্ট ফোনের হ্যান্ডসেটের ডিসপ্লের নিচে হোম বাটন থাকলে অনেকটা জায়গা নষ্ট হয়। এর ফলে ফোনের সামনের দিকে পুরোটা জুড়ে স্ক্রিন অর্থাৎ ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হয় না। যদি হোম বাটন সরিয়ে ফেলা সম্ভব হয়, তবে ফোনের যা সাইজ তার পুরোটা জুড়ে স্ক্রিন বা ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হবে এবং তার ফলে ডিসপ্লের সাইজ অনেকটাই বেড়ে যাবে

22 Dec 2017

ফোনে সহজে 3D ছবি তুলুন

Photo Credit: Pixabay
গুগল প্লে স্টোরে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল ‘ফায়ুজ’। ২০১৩ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়া ফায়ুশন কোম্পানির প্রতিষ্ঠা করেন রাডু বি রুসু, স্টেফান হোলজার এবং স্টিফেন মিলার। কোম্পানি তৈরির এক বছরের মাথায় অর্থাৎ ২০১৪ সালে রিলিজ করা হয় ফায়ুজ অ্যাপ। অ্যাপটি গুগলের প্লে স্টোরে এবং অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে। রিলিজ হওয়ার তিন বছরের মধ্যে ফায়ুজ অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ফায়ুজ ১.কোটি বার মোবাইল ফোনে ইনস্টলড হয়েছে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ফায়ুজ এখন কতটা জনপ্রিয়।

18 Dec 2017

বিপজ্জনক ব্লোটওয়্যার


Photo Credit: Pixabay
উইনডোজ 10 অপারেটিং সিস্টেম যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্য খারাপ খবর
মাইক্রোসফট কোম্পানি উইনডোজ 10 কম্পিউটারগুলিতে কয়েক মাস আগে কীপার নামে একটি ব্লোটওয়্যার ইনস্টল করেছিল। কীপার হল পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশন। এই অ্যাপে আপনি আপনার মেল অ্যাকাউন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্ট, নেট ব্যাংকিং অ্যাকাউন্টের লগইন আইডি ও পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন এবং ওই অ্যাকাউন্টগুলিতে লগইন করার সময় আপনার আর প্রতিবার লগইন আইডি ও পাসওয়ার্ড টাইপ করার দরকার পড়বে না।

16 Dec 2017

কলার আইডি


স্মার্ট ফোনে সিকিউরিটি লগইন-এর জন্য সাধারণত ব্যবহৃত হয় ফিঙ্গার প্রিন্ট রিডার, যা সাধারণত ফোনের সামনে স্ক্রিনের

Photo Credit : Pixabay
নিচে বা পেছনে থাকে। সম্প্রতি অ্যাপল তাদের iPhone X হ্যান্ডসেটে সিকিউরিটি লগইন-এর জন্য ব্যবহার করেছে এক নতুন টেকনোলজি, যার নাম থ্রিডি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম। এই সিস্টেম ফোনের মালিকের মুখের ছবি মেমরিতে সেভ করে রাখবে এবং প্রতিবার লগইনের সময় ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফোনের মালিকের মুখের ছবি তুলে তার সঙ্গে সেভ করা ছবি মিলিয়ে তারপর লগইনের পারমিশন দেবে।

জনপ্রিয় পোস্ট