12 Feb 2019

অলিম্পিকের পদক তৈরিতে কাজে লাগছে পুরানো ফোন


Image Credit : Pixabay

দামি ধাতুর মধ্যে সোনা ও রুপো অন্যতম। তার কারণ এই ধাতুগুলির একাধিক গুণ (অর্থাৎ অলঙ্কার তৈরি করা ছাড়াও সেগুলি বিভিন্ন কাজে লাগে) রয়েছে এবং ধাতুগুলির পরিমাণ প্রকৃতিতে খুবই কম। তাই সোনা ও রুপোর দাম দিন দিন বাড়ছে। কিন্তু সেই দিন হয়তো খুব দূরে নয়, যখন কোটি কোটি টাকা দাম দিলেও সোনা, রুপো আর পাওয়া যাবে না। কারণ প্রকৃতিতে সোনা, রুপোর পরিমাণ অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। এই কমার কারণ প্রতিবছর আমরা প্রচুর পরিমাণ সোনা ও রুপো নষ্ট করছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সোনা ও রুপো এত দামি ধাতু হওয়া সত্ত্বেও আমি, আপনি সেগুলি নষ্ট করছি। আর তার কারণ হল আপনার, আমার মোবাইল ফোন। 

11 Feb 2019

কোন কোম্পানির ফোন থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা কতটা জেনে নিন

Image Credit: Pixabay

মোবাইল ফোন কেনার সময় আমরা সাধারণত এর প্রসেসর, ব়্যাম, ইন্টারনাল মেমরির সাইজ ইত্যাদি বিষয়ে নজর দেই। কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা অনেকেই উপেক্ষা করি সেটা হল ফোনটির SAR (Specific Absorption Rate) ভ্যালু। ফোনটি থেকে কী পরিমাণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (ইলেক্ট্রোম্য়াগনেটিক ওয়েভ) আমাদের শরীরে প্রবেশ করে তার পরিমাণ হল SAR ভ্যালু। আমাদের শরীরের উপর মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলি নিয়ে যখন আলোচনা হয়, তখন যে দুটি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয় তা হল ফোনের স্ক্রিন থেকে নির্গত নীল রশ্মি বা ব্লু রে এবং SAR ভ্যালু। 

8 Feb 2019

ছবিতে ক্লিক করলেই হ্যাক হতে পারে অ্যান্ড্রয়েড ফোন

Image Credit: Pixabay
ছবি থেকে হ্যাকিং। শুনতে অদ্ভুত লাগলেও কথাটা সত্যি। যে কেউ আপনার অ্যান্ড্রয়েড ফোনে বিশেষ কোনও ছবি পাঠিয়ে সহজেই আপনার ফোনটিকে হ্যাক করতে পারবে। কয়েক দিন আগেই বিষয়টি গুগলের তরফে স্বীকার করা হয়েছে। 

অ্যাকাউন্ট কেউ হ্যাক করেনি তো? বলে দেবে গুগলের পাসওয়ার্ড চেকআপ

Image Credit: Google
কিছুদিন আগে টেকনোবিটসে ব্লগে পাঠকদের জানিয়েছিলাম যে, গত কয়েক বছর ধরে হ্যাকারদের একটি গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দাদের ইমেল আইডি ও পাসওয়ার্ড চুরি করেছে। সেই চুরি করা আইডি ও পাসওয়ার্ড সম্প্রতি তারা ইন্টারনেটে পাবলিশ করেছে। মেগা লিমিটেড কোম্পানির ক্লাউড স্টোরেজে সেই সমস্ত চুরি করা পাসওয়ার্ড ও আইডি-র লিস্ট রয়েছে, যা যে কেউ সেখানে গিয়ে দেখে নিতে পারবে। মেগা ক্লাউড স্টোরেজে এখনও পর্যন্ত এমন পাঁচটি লিস্ট আপলোড করেছে হ্যাকাররা। সেগুলির নাম Collection #1, Collection #2…। শুধুমাত্র Collection #1 লিস্টেই রয়েছে ২৬৯ কোটিরও বেশি পাসওয়ার্ড। 

7 Feb 2019

ফেসবুকে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন


Image Credit: Pixabay

ফেসবুক অবশেষে তাদের মেসেঞ্জার অ্যাপে ‘আনসেন্ড’ ফিচার লঞ্চ করল। ফিচারটি অবশ্য গতবছর ফেসবুক পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে সেটি বিশ্বের সব দেশের ফেসবুক গ্রাহকরা ব্যবহার করতে পারতেন না। বিশেষ কয়েকটি দেশের ফেসবুক গ্রাহকদের জন্যই গতবছর ফেসবুক ‘আনসেন্ড’ ফিচারটি পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে গতকাল থেকে তারা ফিচারটি অফিশিয়ালি বিশ্বের সবদেশের ফেসবুক গ্রাহকদের জন্য লঞ্চ করেছে।


জনপ্রিয় পোস্ট